চুলের আগা ফাটা রোধ করে যে হেয়ার প্যাক

লাইফস্টাইল ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১২:০০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৪:০৬
image

আগা ফেটে রুক্ষ হয়ে যাওয়া চুল ঝরে পড়ে দ্রুত। চুলের আগা কেটে এই সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি মিললেও কিছুদিন পর আবারও ফাটতে শুরু করে আগা। চুলের আগা ফাটা রোধ করতে একটি ভেষজ হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। রিঠা, শিকাকাই পাউডারসহ আরও কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে তৈরি হেয়ার প্যাক ব্যবহারে চুলের আগা ফাটা বন্ধ হওয়ার পাশাপাশি চুলে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।   

ভেষজ হেয়ার প্যাক বানাবেন যেভাবে
যেভাবে হেয়ার প্যাক বানাবেন

  • একটি পাত্রে ১ চা চামচ আমলকীর পাউডার নিন।
  • ৩ চা চামচ নারকেলের দুধ মেশান।
  • ১ চা চামচ রিঠা পাউডার দিন।
  • ১ চা চামচ শিকাকাই পাউডার দিয়ে নেড়ে নিন।
  • ১ চা চামচ দুধ মিশিয়ে নিন।

যেভাবে ব্যবহার করবেন

  • আঙুলের সাহায্যে চুলে লাগান হেয়ার প্যাক।
  • পুরো চুলে লাগানো শেষ হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
  • ৪০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন।
  • সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এটি।

মনে রাখবেন

  • হেয়ার প্যাকটি ব্যবহারের সঙ্গে সঙ্গে সূর্যের তাপে যাবেন না। অন্তত কয়েক ঘণ্টা পর তারপর রোদ লাগান চুলে।
  • চুলের আগা ফাটা রোধ করতে হেয়ার ড্রায়ার অথবা স্ট্রেইটনার মেশিন কম ব্যবহার করার চেষ্টা করবেন।
  • চুলে রং করলেও আগা ফেটে যায়। তাই হেয়ার কালার ব্যবহার না করাই ভালো।

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম