নগরে শীতের পিঠা

লাইফস্টাইল ডেস্ক
১০ জানুয়ারি ২০১৮, ১৩:৫৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৪:০৬

নগরে শীতের পিঠা শীতকে সাদরে বরণ করে নিতে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। এ পিঠা উৎ্সবটি আগামী ১১ জানুয়ারি লা মেরিডিয়ান ঢাকার ১৫ তলায় অবস্থিত লেটেস্ট রেসিপি এবং লবির পাশে অবস্থিত ল্যাটিচুড রেস্তোরাঁয় শুরু হবে। 

পিঠাপ্রেমীদের রুচিকে তৃপ্ত করতে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার সুবিশাল আয়োজন নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ পিঠা উৎসব। এসব পিঠার মধ্যে থাকছে জামাই আদর, বধূবরণ, পুলি পিঠা, ভাপা পিঠা, খিরসা-সাপটাসহ নানান ধরনের পিঠা। এ উৎসবে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের পাশাপাশি, থাকবে সরাসরি বাঁশি, হারমোনিয়াম ও তবলার আয়োজন যা বাঙালি উত্তরাধিকার ও ঐতিহ্যকেই প্রকাশ করবে।

এ উৎসবে লেটেস্ট রেসিপিতে বুফে ডিনারে এন্ট্রি ফি থাকছে জনপ্রতি তিন হাজার নয়শ’ টাকা। নতুন রেসিপিতে বুফে ডিনার শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

রেস্তোরাঁয় পিঠা কম্বো প্লেটের (তিনটি পিঠা + ১টি মশলা চা) মূল্য রাখা হয়েছে প্রতি কম্বো ৯৫০ টাকা। ল্যাটিটুড ২৩ রেস্টুরেন্ট এ প্রমোশন চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

পিঠা উৎসবটি ভোজনরসিকদের জন্য আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চলবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম