ঝটপট ফলের সালাদ

লাইফস্টাইল ডেস্ক
২০ জানুয়ারি ২০১৮, ১৮:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৮:১৬

ঝটপট ফলের সালাদ শীত মানেই অনেক ফলের সমারোহ। আপেল, স্ট্রবেরি, কিউই, বড়ই, কমলার মতো দারুন সব ফলে বাজার ভর্তি। এরমধ্যে অনেক টক ফল থাকায় অনেকই এমনি এমনি ফল খেতে চান না। তাই মজার সব ফল একসঙ্গে খেতে একটু প্রসেস করে খেলে কিন্তু মন্দ হয় না। সালাদ বা ফ্রুট টার্ট বানিয়ে  নিন ঝটপট। শীতের ফল দিয়ে আজ হয়ে যাক ফ্রুট সালাদ

কলা – ২টি

আপেল – ১টি

পেয়ারা – ১টি (এখন সারাবছর পেয়ারা পাওয়া যায়)

বেদানা – অর্ধেক

 কিউয়ি – ১টি

স্ট্রবেরি- ৬/৭টি

পেপে- দুই ফালি

কমলা-৬ কোয়া

কমলার রস- আধ কাপ

 ১টা লেবুর রস – ৪ চা চামচ

বিট লবণ- স্বাদমতো

টালা জিরা গুঁড়া – আধ চা চামচ

পুদিনা- কুচি- ১ টেবিল চামচ

চিনি – ১ টেবিল চামচ

প্রণালি: সব ফল টুকরো টুকরো করে কেটে একটি বোলে নিন। একে একে লেবুর রস, কমলার রস, জিরা গুঁড়া, লবণ, চিনি, পুদিনা কুঁচি দিয়ে ভালো করে মেখে নিন। ঠাণ্ডা খেতে চাইলে ফ্রিজে রাখতে পারেন। নতুবা এখনি খেয়ে ফেলতে পারেন।

*** অনেকে দই, সর্ষে বাটা, কাসুন্দি দিয়ে ফলের সালাদ খেতে ভালোবাসেন। এগুলোও মেশাতে পারেন। তবে এসব মশলা দিয়ে দীর্ঘক্ষণ রেখে দেবেন না সালাদ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম