ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা- ২০১৮

চুলা কিনলে ওয়াশিং মেশিন ফ্রি!

লাইফস্টাইল রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৪:৪০আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৮:৫৪
image

ওয়াশিং মেশিনের উপর সুদৃশ্য চুলা সাজিয়ে রাখা। জানা গেল অটো চুলাটি জ্বালানো যাবে ম্যাচ ছাড়াই, দাম পড়বে ৩২ হাজার টাকা। মজার ব্যাপার হচ্ছে চুলা কিনলে একদম ফ্রি পাচ্ছেন ওয়াশিং মেশিনটি! ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিয়াকো’র স্টলে পাওয়া গেল এই অভাবনীয় অফার। শুধু তাই নয়, ওয়াশিং মেশিন কিনলে ফ্রি পাওয়া যাচ্ছে চমৎকার একটি এলইডি টিভি! এইরকমই বিভিন্ন অফারের ছড়াছড়ি চলছে মেলায়।

চুলাটি কিনলে একদম ফ্রি পাচ্ছেন ওয়াশিং মেশিনটি
গৃহস্থালি পণ্যের দোকানগুলোতে তাই প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। আরএফএল-এ সর্বোচ্চ ২০ পারসেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বলে জানালেন বিক্রয়কর্মী। ফ্রাইপ্যান, হাঁড়ি-পাতিল, টিফিন ক্যারিয়ার, মাইক্রোওয়েভ ওভেন, অটো চুলা, বাটি সেট- সবকিছুতেই থাকছে ছাড়। কোনও কোনও দোকানে একটি পণ্য কিনলে ফ্রি দেওয়া হচ্ছে ১০টি পণ্য!

গৃহস্থালি পণ্যে থাকছে বিভিন্ন ছাড়
জেসমিন খন্দকার এসেছিলেন রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে। ফ্রাইপ্যান কিনছিলেন তিনি। বাংলা ট্রিবিউনকে জানালেন, প্রতিবছর মেলায় গৃহস্থালি পণ্য কিনতেই আসেন তিনি। বিভিন্ন রকম ছাড়ের পাশাপাশি অনেক ধরনের বৈচিত্র্য থাকে পণ্যে। ফলে দেখেশুনে কেনার সুযোগটা পাওয়া যায়। ঢাকনাওয়ালা প্যানের সেট তিনি কিনেছেন সাড়ে ৩ হাজার টাকা দিয়ে।   

গৃহস্থালি পণ্যে থাকছে বিভিন্ন ছাড়  
ব্লেন্ডার, প্রেসার কুকার, ইস্ত্রি, জুসার, বাটি সেট, চপিং বোর্ডসহ গৃহস্থালি কাজে ব্যবহৃত নানা পণ্য ও প্লাস্টিকের পণ্য মেলায় পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। মেলা শেষ হওয়ার আগেই সময় করে কিনে নিয়ে আসতে পারেন প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম