কটন ক্যাজুয়ালে জমছে ফ্যাশন

সুরাইয়া নাজনীন
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০

কটন ক্যাজুয়ালে জমছে ফ্যাশন সকালে ঠাণ্ডা, দুপুরে গরম। সন্ধ্যায় আবার শীতের ভেলকিবাজি। আবহাওয়ার এমন মশকারা যেন লেগেই রয়েছে। কোন পোশাক পরে স্বস্তি পাওয়া যাচ্ছে না। তবে এই সময়ে সুতি পরম বন্ধু হতে পারে। পোশাকে যেকোনও ডিজাইনের ক্ষেত্রে সুতি এক বাক্যে নিজেকে আপোস করে। ট্রেন্ডি এই নগরীতে ফ্যাশনটা যেমন গুরুত্ব বহন করে তেমনি আরামের বিষয়টিও কেউ হালকাভাবে দেখে না। এখন প্রশ্ন আসতে পারে তাহলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমার পোশাকটি কেমন হবে? সময় উপযোগী সেসব পোশাকের খবর নিয়ে এই লেখা-

মডেল: প্রিয়ন্তি ইরফান, পোশাক: বিশ্বরঙ এখনকার মেয়েরা দুহাতে গোটা পৃথিবীই সামলাচ্ছে। চোখে মুখে ব্যস্ততা। তাই ফ্যাশন দুনিয়ার অনুসঙ্গগুলোও ঘুরছে তাদের কথা চিন্তা করে। জবরজং পোশাকে আজ আর বিশেষায়িত্ব নেই। সবাই ঝুকছে ক্যাজুয়াল পোশাকের দিকে। ছিমছাম পোশাক সবাই পছন্দ করছে। হরেক মোটিফে উজ্জ্বল পোশাকের জমিন নানা শেডে। ফ্যাশন ডিজাইনাররাও সময়ের সৌন্দর্যকে ধরার চেষ্টা করছেন। এখনকার পোশাক হিসেবে প্রাধান্য পাচ্ছে সিঙ্গেল কামিজ, থ্রি-পিস, লং স্কার্ট-টপস, টি-শার্ট ও ফতুয়া। অফিস কিংবা নানান প্রোগ্রামে এসব পোশাক নিজেকে স্মার্ট করে তুলবে অনায়াসে। নিজের রুচির সঙ্গে বোঝাপড়া করে পোশাক নির্বাচন করতে হবে।

মডেল:  রেহনুমা রেজা, পোশাক বিশ্বরঙ ডিজাইনাররা প্রাধান্য দিয়েছেন আরামদায়ক কাপড় আর ক্যাজুয়াল আউটফিটে। রঙের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে হালকা রং। বিবিয়ানার কর্ণধার লিপি খন্দকার বলেন, এসময়ের জন্য সুতি কাপড়ই গ্রহণযোগ্য। ডিজাইনের ক্ষেত্রে ছিমছাম ও ক্যাজুয়াল কাট গুরুত্ব পাচ্ছে। সুতির কাপড়ে তৈরি করছি লং কাটের গাউন। লং স্কার্ট সঙ্গে ফুল স্লিভ টপস বেশ চলছে। তবে মজার বিষয় হলো এখন সুতি কাপড়ের কুর্তিতে নানান ঢঙের কুচি লাগিয়ে গর্জিয়াস পোশাক তৈরি করা হচ্ছে। তবে ফিটিং কাট এড়িয়ে কাপড়ের কাটিংয়ে ঢিলেঢালা ভাব রাখা হচ্ছে।

পোশাক: বিশ্বরঙ গতানুগতিক সালোয়ার-কামিজের পাশাপাশি সুতি কাপড়ে টপস, পালাজ্জো, টি-শার্ট, কাফতানের কাটিং ও ডিজাইনে এবার বেশ কিছু পরিবর্তন এসেছে। বেশিরভাগ কাপড়ই নিট, ভয়েল, সুতি লিলেন। এগুলো পরতে আরামদায়ক। কাফতান, টপস, কুর্তা, টি-শার্টে এসেছে নতুন ডিজাইন। ডিজাইন লেস, পাইপিং, অ্যামব্রয়ডারি করা হয়েছে। কাফতানে টাইডাই, কুর্তায় কোমরের কাছে বেল্ট, বুকের মাঝখানটায় অনেকগুলো কুঁচি বসিয়ে ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে।

পোশাক: ইনফিনিটি সুতি কাপড় সব সময়ের জন্যই গ্রহণযোগ্য। সহজেই ঘাম শুষে নেয় বলে সুতি কাপড় শরীরে অস্বস্তির সৃষ্টি করে না। শুধু বড়দের জন্য নয় এটা নরম বলে বাচ্চাদের জন্য অত্যন্ত উপযোগী। তাছাড়া বৃদ্ধরাও সুতি পোশাক অনায়াসে পরতে পারে। সুতি কাপড় পাওয়া যায় নানা রঙের ও প্রিন্টের। একরঙা সুতি কাপড়ে ব্লক, বাটিক, টাইডাই, সূচিকর্ম, স্প্রে ইত্যাদির কাজ করে পোশাক আরো আকর্ষণীয় ও অনবদ্য করে তোলা যায়।

মডেল: রেহনুমা রেজা, পোশাক: ইনফিনিটি তাহলে এই বিচ্ছিরি আবহাওয়া পরিবর্তনের সময় আরামদায়ক কাপড়েই জমে উঠুক আপনার ফ্যাশন।

মডেল: প্রিয়ন্তি ইরফান ও রেহনুমা রেজা।

ছবি: রাব্বি ইসলাম, ওয়েডিং রিফ্লেকশন।

পোশাক: বিশ্বরঙ এবং ইনফিনিটি। প্রচ্ছদের পোশাক: ইনফিনিটি। 

মডেল: প্রিয়ন্তি ইরফান, পোশাক: ইনফিনিটি

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক