ভালোবাসার বিশেষ আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৭

ভালোবাসার বিশেষ আয়োজন ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন সাজে সেজেছে রাজধানী ঢাকার অন্যতম পাঁচ তারকা হোটেল র‍্যডিসন ব্লু ওয়াটার গার্ডেন। ভালোবাসা দিবসের দিন হোটেলটির সবগুলো রেষ্টুরেন্টে থাকবে বিশেষ খাবারের আয়োজন। সেই সঙ্গে প্রিয় মানুষটিকে নিয়ে একান্তে উদযাপনের জন্য ভ্যালেন্টাইন সাজসজ্জাতো থাকছেই।

হোটেলটির ওয়াটার গার্ডেন ব্রাসারিতে থাকছে বিভিন্ন মজাদার খাবারের আন্তর্জাতিক মানের বাফেট ডিনার। ভালোবাসা দিবসকে সামনে রেখে সাজসজ্জাতেও থাকছে ভালোলাগার আবহ। টেবিলগুলো থরে থরে সাজানো হয়েছে লাল গোলাপ দিয়ে।

হোটেল সাবালাইমে থাকছে বিশেষ ডিনারের আয়োজন। আর সন্ধ্যায় থাকছে বিশেষ চমক। স্পাইস অ্যান্ড রাইসে বিভিন্ন খাবারের পাশাপাশি থাকছে ঐতিহ্যবাহী মুঘল খাবার। পাশাপাশি পাবেন বিভিন্ন ধরনের গ্রিল আইটেম। টিপচ্যাট রেস্টুরেন্টটি আপনাকে বরণ করবে মিষ্টি দিয়ে। এখানে পাওয়া যাবে ভিন্ন স্বাদের মজাদার কেক।

যারা বার্বিকিউ পার্টি পছন্দ করেন তাদের জন্য সেরা অপশন হতে পারে দ্য চেরি রেস্টুরেন্টটি। যেখানে কলম্বিয়ান ব্রান্ডের সুরের তালে তালে চলবে বার্বিকিউ বাফেট ডিনার। ভালোবাসা দিবসে এমন মজাদার সব আয়োজনের অংশ হতে এখুনি বুকিং দিন। ওয়েবসাইটে ঢুঁ মারুন বুকিং দিতে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম