বইমেলায় শান্তনু চৌধুরীর তিন বই

লাইফস্টাইল ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৭

শান্তনু চৌধুরীর তিন বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে শান্তনু চৌধুরীর তিনটি বই। এগুলো হলো ‘টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ ও সম্পাদনা’, প্রেম ও প্রেমহীনতার উপন্যাস ‘রসিকা’ এবং মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা নিয়ে উপন্যাস ‘সূর্যোদয়ের আগে’।  

‘টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ ও সম্পাদনা বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। মূল্য ২৪০ টাকা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। রসিকা প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। দাম ২৫০ টাকা। প্রচ্ছদ  করেছেন নিয়াজ চৌধুরী তুলি।  সূর্যোদয়ের আগে প্রকাশ করেছে বেহুলা বাংলা। বইটির দাম ১৬৪ টাকা। প্রচ্ছদ করেছেন আবু হাসান।

লেখক ও সাংবাদিক শান্তনু চৌধুরী জানান, টেলিভিশন সাংবাদিকতা সংবাদ ও সম্পাদনা বইটি তরুণদের জন্য। তরুণ-তরুণীরা নিজেকে মেলে ধরার জন্য ঝুঁকছেন এই পেশায়। তুলে আনছেন তৃণমূল থেকে আলোচিত নানা প্রতিবেদন। হাতে বুম, কাঁধে ব্যাকপ্যাক, ট্রাইপড, ক্যামেরা নিয়ে একেক জন ছুটে চলছেন এখান থেকে সেখানে।  প্রকৃতপক্ষে যারা শুরুতেই টিভি সাংবাদিকতায় আসতে চান তাদের সহযোগিতার জন্য নিজের অভিজ্ঞতা থেকে জানা-বোঝার জন্যই এই বই লিখেছেন শান্তনু চৌধুরী। এতে চেষ্টা করা হয়েছে তাত্ত্বিক আলোচনা কম করে বাস্তবে যা হয় তা তুলে ধরতে। বইটি মনযোগের সঙ্গে পড়লে একজন তরুণ সত্যিকার অর্থেই নিজেকে প্রস্তুত করতে পারবেন আগামী দিনের সফল সাংবাদিক হতে।

অন্যদিকে রসিকা উপন্যাসটি গড়ে উঠেছে এক নারী চরিত্রকে কেন্দ্র করে। যার জীবন ঘুরপাক খায় আলো-আঁধারিতে। ম্লেচ্ছ জীবন থেকে উঠে আসা রসিকা একটু ভালোভাবে বাঁচার আশায় জীবনকে সাজাতে চায়। ওর পাশে এসে দাঁড়ায় এক পথিক। জীবনের অমৃতের সন্ধান দেন যিনি। লোভ, প্রেম লালসা একের পর এক ঘিরে ধরে ওকে। তাহলে কি ও হারিয়ে যাবে জীবন থেকে? নাকি বুকের গম্বুজে ছলনা আর প্রেমের আশ্রয় নিয়ে রসিকা একের পর এক টপকাবে সাফল্যের সিঁড়ি।

লেখক আরও জানান, তার তৃতীয় বই ‘সূর্যোদয়ের আগে’ মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা নিয়ে। যুদ্ধ। বদলে দেয় সময়কে। বদলে দেয় মানুষকে। যাপিত জীবনে ঘটে ছন্দপতন। ক্ষুধার তাড়নায় মায়ের কোলে মরছে শিশু। পথে পথে লাশের সারি। ছিঁড়ে কুঁড়ে খাচ্ছে শকুন। পাকিস্তানি সেনাদের পৈশাচিক উল্লাসের কাছে হার মানে মানবতা। খুনেরও রয়েছে ভয়ংকর রূপ। -এই ভয়বহতা উঠে এসেছে উপন্যাসে।

 

/এফএএন /
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম