পোস্ত কেন খাবেন?

লাইফস্টাইল ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৫

পোস্ত কেন খাবেন? পোস্ত পশ্চিমবঙ্গের খুব নিয়মিত খাদ্য উপাদান হলেও বাংলাদেশের সীমান্তে এর ব্যবহার মশলা হিসেবেই। পোস্তদানা বা পপি ফুলের বীজ পেস্ট করে পোলাউ বা রোস্টে দেওয়ার প্রচলন আমাদের রয়েছে কিন্তু নিয়মিত ঝিঙে পোস্ত, আলু পোস্ত, কিংবা পোস্তের বড়ার চল বাংলাদেশে নেই। তবে এই অতি উপকারী মশলাটির গুণের খবর দিতে চাই আপনাদের। জেনে নিন কেন পোস্ত খাবেন-

১) পোস্ত দেওয়া চা বা পোস্ত ভেজানো কুসুম গরম পানি সুনিদ্রা সহায়ক।

২) রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে পোস্ত। তবে নিয়মিত তরকারির সঙ্গে বা নানা উপায়ে খেতে হবে।

৩) প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক এবং মিনারেল যা শরীরকে ভীষণ তরতাজা রাখে।

৪) পোস্ততে প্রচুর আঁশ রয়েছে যেটি কোষ্ঠকাঠিন্য দূর করে।

৫) পোস্তে থাকা ফ্যাটি এসিড রক্তের খারাপ কোলেস্টেরল কমায় ফলে হার্ট থাকে মজবুত ও সুস্থ।

৬) ত্বকের যেকোনও সমস্যায় অ্যান্টিবায়োটিকের কাজ করে পোস্ত বাটা। ফাঁটা বা পোড়ায় পোস্তের প্রলেপ দেওয়া গেলে দ্রুত সেরে ওঠে।

৭) মধুর সঙ্গে পোস্ত মিশিয়ে খেলে কাশি কমে।

সূত্র:  জি নিউজ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক