কথাপ্রকাশ থেকে প্রকাশিত রেজানুর রহমানের উপন্যাস 'মায়া'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৬

কথাপ্রকাশ থেকে প্রকাশিত রেজানুর রহমানের উপন্যাস 'মায়া' কুরিয়ারে আসা একটি প্যাকেট নিয়ে কৌতূহলের মধ্যে দিয়ে শুরু উপন্যাসটি। জহুরুল হক নামের ব্যক্তির কাছে প্যাকেট আসায় তিনি খুব অবাক হন। কারণ সচরাচর তাকে কেউ প্যাকেট পাঠায় না। স্মরণকালের মধ্যেও তিনি কাউকে কিছু পাঠিয়েছেন বলেও মনে পড়েনা। সেই কারণে প্যাকেটটি নিয়ে গোলকধাঁধায় পড়ে গেলেন জহুরুল হক। প্যাকেটটি বেশ ওজনদার। কি আছে তাতে এবং কে পাঠালো জানতে হলে পড়তে হবে পুরো উপন্যাসটি।

বইটি কথাপ্রকাশের প্যাভিলিয়নে বইমেলায় পাওয়া যাচ্ছে। এর মূল্য মাত্র ২০০ টাকা। ঘরে বসে পেতে হলে রকমারি ডট কমে অর্ডার করা যাবে।

রেজানুর রহমানের জন্ম ১৯৬২ সালের ২৬ ফেব্রুয়ারি। কুড়িগ্রাম জেলার উলিপুরে নানার বাড়িতে তাই জন্ম। তার বাবা ছিলেন শিক্ষক। বাবার কর্মস্থল সাব অর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু। উলিপুরে দুর্গাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সৈয়দপুর মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে তিনি ঢাকায় আসেন ১৯৮০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্সে ভর্তি হওয়ার পর থেকে সৃজনশীল সাহিত্য চর্চা, নাট্য সংগঠনে নেতৃত্ব, সাংবাদিকতার ক্ষেত্রে উৎসাহ পেতে থাকেন। তার প্রথম উপন্যাস শূন্যে বসবাস ১৯৮৮  সালে তুমুল আলোড়ন সৃষ্টি করে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় তার সাংবাদিকতা শুরু। সেখানে দীর্ঘ ১৯ বছর কাজ করার পর ইমপ্রেস টেলিফিল্ম এর বিনোদন পাক্ষিক আনন্দ আলোর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে যুক্ত হন। তার নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র 'ঠিকানা' নির্মাণের জন্য ১৯৯৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম