আদা ও ক্যাস্টর অয়েল: চুল বাড়বে দ্রুত

লাইফস্টাইল ডেস্ক
০৭ মার্চ ২০১৮, ১৫:০১আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৫:০২
image

বিবর্ণ ও ভেঙে যাওয়া চুলের যত্নে ব্যবহার করতে পারেন আদার রস। এটি চুল ঝলমলে করে। পাশাপাশি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া খুশকি দূর করে চুল পড়া বন্ধ করতেও আদা কার্যকর।

পেঁয়াজ ও আদা
পেঁয়াজ ও আদা
২ টেবিল চামচ আদা বাটার সঙ্গে ১ টি পেঁয়াজ বেটে মেশান। একটি পাতলা কাপড়ে মুড়ে রসটুকু সংগ্রহ করুন। তুলার টুকরা রসে ডুবিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সপ্তাহে কয়েকবার এভাবে ব্যবহার করলে চুল দ্রুত বাড়বে।
আদা ও ক্যাস্টর অয়েল
১ টেবিল চামচ আদা বাটার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। নারকেল তেল ও অলিভ অয়েল মেশান। মিশ্রণটি আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
আদা ও লেবু
২ টেবিল চামচ আদা পেস্টের সঙ্গে ৩ টেবিল চামচ তিলের তেল ও আধা চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ২৫ মিনিট লাগিয়ে রেখে শ্যক্সাম্পু দিয়ে ধুয়ে নিন।  প্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক।

আদা
আদা পেস্ট
২ টেবিল চামচ আদা পেস্টের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এটি চুল পড়া কমাবে।
আদা, শসা ও নারকেল তেল
১ টেবিল চামচ আদা বাটার সঙ্গে আধা কাপ শসা কুচি, ১ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ পুদিনার তেল মেশান। ভালো করে ব্লেন্ড করে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। খুশকি দূর করতে সাহায্য করবে এই হেয়ার প্যাক।
তথ্য: স্টাইল ক্রেজ

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি