পাটপণ্য নিয়ে কাজ করবেন শানু

লাইফস্টাইল ডেস্ক
০৭ মার্চ ২০১৮, ২০:৩৮আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২০:৪৫

অভিনয়, মডেলিং, নাচ ও কবিতা লেখাসহ বহু গুণের অধিকারী শানারেই দেবী শানু। যখনই যে কাজে হাত দিয়েছেন, পেয়েছেন সাফল্য। সাবেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানু এবার সম্পূর্ণ জনকল্যাণমূলক একটি উদ্যোগের শুভেচ্ছাদূত হলেন।

পাটপণ্য নিয়ে কাজ করবেন শানু
দেশের উত্তরবঙ্গের পাঁচ জেলার ১৫ জন ক্ষুদ্র উদ্যোক্তার তৈরি বহুমুখী পাটপণ্য দেশব্যাপী প্রসারের লক্ষ্যে ইউরোপিয়ান কমিশন ও প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ‘জুট ইজ কিউট’ নামের একটি ক্যাম্পেইন পরিচালনা করছে। আর সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনার এ চেষ্টায় সামিল হলেন শানু। এসব উদ্যোক্তারা যে শুধু নানা ধরনের পাটপণ্য তৈরি করছেন তা নয়। কেউ সমাজের অত্যন্ত অবহেলিত যৌন পেশাজীবীদের, কেউ বিড়ি কারখানার নারী শ্রমিকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।
কেন এরকম একটি উদ্যোগে শামিল হলেন? এ প্রশ্নের উত্তরে শানু জানান ‘সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা থেকেই এ কাজ করছি। আমি আশা করি, অচিরেই বাংলার পাট সারা বিশ্ব জয় করবে। পাশাপাশি তৃণমূলের এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের ভালো কাজগুলো সবার সামনে তুলে ধরতে পারলে, এদের অনুপ্রেরণায় আরও অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম