নারীর স্বাস্থ্যঝুঁকি রোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

লাইফস্টাইল ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ১৫:৩৫আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৬:০৫
image

‘এখনই সময়’ আন্তর্জাতিক নারী দিবসের এই প্রতিপাদ্য সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। নারীকে মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নারীর অধিকারসমূহ নিশ্চিত করতে হবে। তাই ‘নারীর নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি হ্রাসের জন্য সচেতনতা বৃদ্ধির এখনই সময়’ স্লোগান নিয়ে সারা দেশে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্যক্রম পরিচালনা করবে বন্ধু।

নারীর স্বাস্থ্যঝুঁকি রোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকায় অবস্থানরত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিস. লিওনি মারগারেটা কুলেনিয়ারা ও নরওয়ের রাষ্ট্রদূত মিস. সিডসেল ব্লেকেন। পরে বিশেষ অতিথির বক্তব্যে লিওনি মারগারেটা বলেন, শুধু নারীর নয়, পুরুষ-নারী নির্বিশেষে সকলের সমঅধিকার নিশ্চত করাই আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য। সারাবিশ্বে নারী নানা রকম ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা গেলে নারীর ক্ষমতায়নের পথ সুগম হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন্ধু’র চেয়ারপারসন আনিসুল ইসলাম হিরু, নির্বাহী পরিচালক সালেহ আহমেদ এবং হাউম্যান রাইটস ফোরাম অব বাংলাদেশের কনভেইনার শিফা হাফিজ।

পরে সংস্কৃতিক অনুষ্ঠানে আংশ নেয় বন্ধু’র কালচারাল ইউনিট ‘সত্তা।’ কবিরুল ইসলাম রতনের নির্দেশনায় হিজড়াদের অংশগ্রহণে নৃত্যনাট্য ‘প্রকৃতির আশীর্বাদ’ পরিবেশন করে তারা। বন্ধু বাংলাদেশের হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠির স্বাস্থ্য, এইচআইভি প্রতিরোধ, জীবনমান উন্নয়ন ও মানবাধিকার নিয়ে ১৯৯৬ সাল থেকে কাজ করে আসছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম