শেষ হলো বেকার্স ফেস্ট

লাইফস্টাইল ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৭:১৫আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৭:১৭

শেষ হলো বেকার্স ফেস্ট দেশের প্রথম বেকার্স ফেস্টের দুই দিনব্যাপী উৎসব শেষ হলো। এ প্রদর্শনীর আয়োজন করেছিলো বিডিবেকার্স নামক সংগঠন। এ আয়োজন মূলত বাংলাদেশের হোম মেইড বেকার্সদের তৈরি বিভিন্ন খাবার প্রদর্শনী নিয়েই ছিলো।

পুরো আয়োজনে কেক ও সমজাতীয় খাবারের প্রদর্শনী ছাড়াও ছিলো ১০টি ওয়ার্কশপ। দুইদিনের এই ওয়ার্কশপে অংশ নেন ৮৫ জন আগ্রহী বেকার্স।

মেলার আয়োজকদের অন্যতম সংগঠক পুনিজ কিচেনের আনিকা আলম বলেন, আশাতীত দর্শনার্থী এসেছে মেলায়। সহস্রাধিক দর্শনার্থী এসেছেন, কেক কিনেছেন, কেক ও বেকিং আইটেমের বিষয়ে টুকিটাকি জেনে নিয়েছেন।

বিডি বেকার্সদের এই দলটি নিজেদের এই প্রতিষ্ঠানকে অচিরেই প্রাতিষ্ঠানিক সংগঠনের রূপ দিতে চলেছেন। শুধু উৎসব নয় সারা বছর জুড়েই ওয়ার্কশপ করানোর পরিকল্পনা রয়েছে তাদের।  

ওয়ার্কশপগুলোতে ট্রেইনার হিসেবে ছিলেন, ফুড ফটোগ্রাফার রোয়েনা মাহজাবীন, সিম্মি’স কিচেনের অপু সুলতান ও সাবিহা আফরোজ খানম সিম্মি, সুগারক্যাসলের শাওন রেজা, কেকসেকের পার্টনার ফারজানা আলী, পুনিজ কিচেনের আনিকা আলম ও আবু হেনা মোস্তফা কামাল (রুমি), কেকসের তাসলিমা আকতার পাশা, ডি বেইকের আফরিন তন্বী, ডিস হুইপড ক্রিমের দীনা এবং মুনা'স কুকিং প্যাশনের মুনা।

বিডি বেকার্সদের এই পুরো আয়োজনে আয়োজক হিসেবে ছিলেন, মাদার’স ড্রিম বেকারীর কর্ণধার সুরাইয়া মান্নান, ডক্টর’স বেক এর দুই কর্ণধার ডঃ শাহীন আখতার ও ডাঃ জাহিদুর রশীদ সুমন এবং পুনিজ কিচেন এর কর্ণধার উম্মে আকলিমা আলম (আনিকা) ও আবু হেনা মোস্তফা কামাল (রুমি)।

ভবিষ্যতে বেকিং শিল্প নিয়ে অনেক পরিকল্পনার কথা জানালেন আয়োজকরা। প্রতি বছর বেশ কয়েকটা মেলা করার কথাও ভাবছেন তারা।  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম