আটা বা ময়দার খামি যন্ত্রের ভেতর দিয়ে চাপ দিলেই তৈরি হচ্ছে গোলাকার রুটি। কাঠ দিয়ে তৈরি এই যন্ত্রের নাম- ম্যাজিক রুটি মেকার। যা দিয়ে এক মিনিটেই তৈরি করা যায় ১৫-২০টি রুটি।
ঘরে বসে অনলাইনে অর্ডার করলেই পাওয়া যাচ্ছে ম্যাজিক রুটি মেকার। সাথে চুইঝাল ডটকমের সৌজন্যে পাওয়া যাবে ৮০০ টাকা মূল্যের স্পাইস গ্রাইন্ডার। যা দিয়ে যেকোনো ধরনের গুঁড়া মসলা তৈরি করা যাবে। অনলাইনে https://chuijhal.com ঠিকানা থেকে এই রুটি মেকার অর্ডার করা যাবে।
রুটি মেকার ছাড়াও এই সাইটে খুলনার বিখ্যাত চুইঝালসহ বিশ্বের নানা দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন মসলা পাওয়া যাচ্ছে। রুটি মেকার ছাড়াও এখান থেকে ৩ হাজার টাকার মসলা কিনলেই বিনামূল্যে পাওয়া যাবে একটি স্পাইস গ্রাইন্ডার।
৭.৫ ইঞ্চি সাইজের রুটি তৈরির উপযোগী ইজি মডেলের রুটি মেকারের দাম ২ হাজার ৯০০ টাকা। ৯ ইঞ্চি সাইজের রুটি তৈরির উপযোগী এক্সপার্ট মডেলের রুটি মেকারের দাম ৩ হাজার ৮০০ টাকা। দুই মডেলের রুটি মেকারেই রয়েছে এক বছরের গ্যারান্টি এবং ঢাকা শহরের ভেতরে 'ফ্রি ট্রায়াল' এর সুযোগ।
ম্যাজিক রুটি মেকারের উদ্যোক্তা জাহিদুল ইসলাম জানান, রুটি তৈরির কোনও ধারণা না থাকলেও এই রুটি মেকার দিয়ে যে কেউ সহজেই গোলাকার রুটি তৈরি করতে পারবেন। ঝামেলাবিহীন ও স্বাস্থ্যসম্মতভাবে রুটি তৈরির জন্য মেকারটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। যা দিয়ে রুটি ছাড়াও পরোটা, সমুচার রুটি, সিঙ্গাড়ার রুটি, লুচি, পুরি তৈরি করা যাবে। এটি চালাতে বিদ্যুতের প্রয়োজন নেই।








