রেসিপি: দুই স্বাদের চা এক কাপেই!

লাইফস্টাইল ডেস্ক
২১ মার্চ ২০১৮, ১৭:০০আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৭:৪০
image

লাল চা ও মসলা চা বানিয়ে পরিবেশন করতে পারেন একই কাপে। অতিথি অ্যাপায়নে দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যকর এই চা সুনাম কুড়াবে সন্দেহ নেই। জেনে নিন কীভাবে দুই স্বাদের চা বানিয়ে পরিবেশন করবেন একই কাপে।  

রেসিপি: দুই স্বাদের চা এক কাপেই!
উপকরণ
লেবুর রস- ১ টেবিল চামচ
লেবুর স্লাইস- ৩টি
চা পাতা- ১/৪ চা চামচ
লবণ- ১ চিমটি
চিনি- ৪ টেবিল চামচ অথবা স্বাদ মতো
তেজপাতা- ১টি
দারুচিনি- ২ স্টিক
এলাচ- ২টি
আদা কুচি- ১ চা চামচ
পুদিনা পাতা- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি  
প্রথম লেয়ারের জন্য চুলায় প্যান গরম করে ১ কাপ পানি দিয়ে দিন। দারুচিনি, তেজপাতা, আদা কুচি, এলাচ ও চা পাতা দিন পানিতে। একটু নেড়ে দেড় টেবিল চামচ চিনি দিন। আরেকটি চুলায় প্যান বসান। এখানে তৈরি হবে দ্বিতীয় লেয়ার। প্যান গরম করে ১ কাপ পানি ও পুদিনা পাতা দিন। লেবুর রস ও চিনি দিন। ১ চিমটি লবণ দিয়ে নেড়ে নিন। দুই লেয়ারের চা-ই ৭ থেকে ৮ মিনিট ফুটান।
দুটি স্বচ্ছ কাপে লেবু ও পুদিনা পাতার চা ঢালুন অর্ধেক অর্ধেক করে। ছোট করে কাটা দুই টুকরা লেবু ও দুটি আস্ত পুদিনা পাতা দিন দুই কাপের চায়ে। এবার পাতলা করে কাঁটা লেবুর স্লাইস সমান করে বসান চায়ের উপরে। হালকা হাতে চেপে দেবেন। ছাঁকনি দিয়ে ছেঁকে মসলা চায়ের লেয়ার ঢালুন উপরে। তৈরি হয়ে গেল দুই স্বাদের চা!       

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম