জীবন সহজ করতে সেবা অ্যাপ

লাইফস্টাইল ডেস্ক
২৫ মার্চ ২০১৮, ১৭:২৬আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৭:৩৪

জীবন সহজ করতে সেবা অ্যাপ শুরুটা দুজন বন্ধুর গল্প দিয়ে। দুজন বন্ধু স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে ক্যারিয়ারের উচ্চতর শিখরে পৌঁছে হঠাৎ এক অন্যরকম স্বপ্ন বুনতে শুরু করলেন। স্বপ্ন বুনলেন শুধু নিজেদের নিয়ে নয়,বরং পুরো দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। তারা চিন্তা করলেন, বাংলাদেশে এমন একটি প্ল্যাটফর্ম দাঁড় করাবেন যেখানে বাংলাদেশের সব স্তরের সেবা দানকারীরা এবং ক্ষুদ্র  ব্যবসায়ীরা প্রযুক্তির মাধ্যমে পুরো দেশ জুড়ে ব্যবসা বিস্তার করতে পারবেন।

কথা বলছি সেবাদানকারী প্রতিষ্ঠান সেবাএক্সওয়াইজেড নিয়ে। আদনান ইমতিয়াজ হালিম এবং ইলমুল হক সজীব দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নিজ হাতে গড়েছেন এই প্রতিষ্ঠান।

কী পাবেন এই অ্যাপসে? গৃহস্থালী সেবা থেকে শুরু করে ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, রঙ মিস্ত্রি কোনও কিছু খুঁজতে আপনাকে ছোটাছুটি করতে হবে না। সব হাতের নাগালে এনে দিয়েছে সেবাএক্সওয়াইজেড

সেবার অ্যাপে আপনি খুব সহজেই এখন অর্ডার করতে পারবেন যে কোনও সার্ভিস যে কোন সময়ে। এই অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে আপনার বিল,সার্ভিস এর সব ডিটেইলস, সার্ভিস প্রভাইডার যিনি আপনার ঘরে সার্ভিস পৌঁছে দিবে, কতক্ষণ আপনাকে সার্ভ করবেন – ইত্যাদি সব তথ্য আপনি অ্যাপেই দেখতে পাবেন। এ ছাড়াও অ্যাপে সংযুক্ত হয়েছে নতুন ডিজাইন এবং বেশ কিছু ফিচারস যার মাধ্যমে আপনার সেবা এক্স ওয়াই জেড থেকে সেবা নেয়ার অভিজ্ঞতা হবে আরও স্বাচ্ছন্দ্য । গত এক বছরে সেবার ১৬০০ সার্ভিস প্রভাইডার সফলভাবে ৬০ হাজারেরও বেশি সার্ভিস প্রদান করে।

তাহলে দেরি না করে ঘরের প্রয়োজনে সেবা নিন সেবাএক্সওয়াইজেড থেকে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম