রাগ নিয়ন্ত্রণের উপায়

লাইফস্টাইল ডেস্ক
৩০ মার্চ ২০১৮, ১৮:২১আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৮:২৫
image

‘রেগে গেলেন তো হেরে গেলেন’- এই প্রবাদ জানা সত্ত্বেও কখনও কখনও রাগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিনই হয়ে পড়ে। অনেকের আবার হঠাৎ রেগে যাওয়ার স্বভাব থাকে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নানা অনাখাঙ্খিত ঘটনা ঘটিয়ে ফেলেন তারা না বুঝেই। আসলে রাগের কারণে সবচেয়ে বড় ক্ষতিটা হয় নিজেরই। বিশ্বজুড়েই ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’ বা রাগ নিয়ন্ত্রণের উপায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেনে নিন কিছু টিপস।

রাগ নিয়ন্ত্রণের উপায়

  • হঠাৎ করেই যদি মনে করেন রাগের কারণে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তবে একটু সময় নিন। জোরে জোরে তিনবার শ্বাস টানুন। সেইন্ট লুইস ইউনিভার্সিটির কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর ড. রবার্ট নিকোলসন জানান, রেগে গেলে মানুষের মস্তিষ্ক উত্তেজিত হয়ে পড়ে। এ সময় কয়েকবার শ্বাস টেনে নিলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে। এতে রাগ না কমলেও রাগ নিয়ন্ত্রণের উপায় মস্তিষ্ক নিজ থেকেই বের করে নেওয়ার সুযোগ পায়।   
  • কোন পরিস্থিতিতে রাগ বেড়ে যাচ্ছে সেটা নির্ণয়ের পরামর্শ দেন ড. নিকোলসন। এতে করে ঐ ধরনের পরিস্থিতির এড়িয়ে চলার সুযোগ থাকে।
  • ‘কোনোভাবেই রেগে যাওয়া চলবে না’ নিজেকে এটা বারবার বোঝান। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্বনামধন্য সাইকোথেরাপিস্ট ড. টিনা টেসিনা জানান, রাগ মোকাবেলার জন্য নিজের ইচ্ছাশক্তির উপরে কিছু নেই।
  • কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। পরিস্থিতি থেকে সরে এসে নিজেকে খানিকটা সময় দিন।
  • রেগে যাচ্ছেন এমন মনে হলে কৌতুক করে হালকা করে ফেলতে পারেন পরিবেশ।
  • ক্ষোভে ফেটে পড়ার আগে একটা কাজ করুন। মোবাইলে টাইমার সেট করে দিন ২ মিনিট। এই ২ মিনিট চুপচাপ থাকুন। এই সময়ের মধ্যেই কমে যাবে রাগ।
  • যার উপর রাগ হয়েছে তার সঙ্গে সঙ্গে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। ফোন অথবা মেসেঞ্জারে কথা না বলে বরং একটি চিঠি লিখুন তাকে।
  • রাগ মনে রেখে দেবেন না। কাছের বন্ধু বা জানানো যায় এমন কাউকে জানান আপনার রাগের ব্যাপারে। আলোচনা করুন খোলামেলা।
  • রাগতে শুরু করলে সেটার প্রকাশ ঘটার আগেই অন্যদিকে মনোযোগ নিয়ে যান। পছন্দের কোনও কাজ করতে পারেন অথবা খাবার খেতে পারেন। এটি শান্ত করবে মন।

তথ্য: রিডার্স ডাইজেস্ট

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম