ফ্রিজে না রাখাই ভালো যেসব খাবার

আহমেদ শরীফ
০৪ এপ্রিল ২০১৮, ১৪:১৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৪:১৭
image

সংসারে প্রায় সময়ই প্রয়োজনীয় সব খাবার  বেশি করে কিনে নিয়ে আসতে হয়। সেসব খাবারের একটা অংশ আপনি হয়তো রেফ্রিজারেটরে সংরক্ষণও করেন। তবে এমন কিছু খাবার আছে, যেগুলো ফ্রিজে রাখা হলে তাদের গুণগত মান নষ্ট হয়ে যায়। জেনে নিন কোন খাবারগুলো ফ্রিজে না রাখাই ভালো।

পেঁয়াজ ফ্রিজে না রাখলেই ভালো করবেন

টমেটো
ফ্রিজে টমেটো রাখা হলে সেগুলো নরম হয়ে ফ্লেভার নষ্ট হয়ে যায়। টমেটো কাগজে মুড়িয়ে বা প্লাস্টিকের ব্যাগে ভরে সুস্থ জায়গায় রাখুন।

স্টোন ফ্রুটস
যেসব ফলে পাথরের মতো বীচি আছে যেমন- পিচ, চেরি, আলুবোখারা- এগুলো ফ্রিজে রাখা ঠিক নয়। এগুলো ঠাণ্ডায় নষ্ট হয় দ্রুত। এগুলো সংরক্ষণ করতে চাইলে কাগজে মুড়িয়ে শুকনো জায়গায় রাখুন।

পেঁয়াজ
ফ্রিজে রাখলে পেঁয়াজ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই বাইরে শুকনো জায়গায় রাখুন।
তেল
ফ্রিজে তেল রাখবেন না। এতে তা গাঢ় ও ঘোলাটে হয়ে যাবে। বিশেষ করে অলিভ অয়েল ও নারকেল তেল ফ্রিজে রাখলে জমে শক্ত হয়ে যায়। শুধুমাত্র বাদামের তেলই আপনি ফ্রিজে রাখতে পারেন।

ভেষজ
হার্ব বা ভেষজ ফ্রিজে রাখলে সেগুলো নিস্তেজ হয়ে শুকিয়ে যায়।

রসুন
ফ্রিজে রসুন রাখলে তার ফ্লেভার নষ্ট হয়ে যায়। তাই রসুনের গুণ অক্ষুণ্ণ রাখতে কাগজে মুড়িয়ে একটু ঠাণ্ডা ও অন্ধকার জায়গায় রাখুন।

মধু
এটি এমন এক খাবার যা দীর্ঘদিন ভালো থাকে। ফ্রিজে রাখলে মধু জমে যায়। তাই স্বাভাবিক তাপমাত্রায় বাইরেই দীর্ঘদিন রাখতে পারবেন মধু।

পাউরুটি
ফ্রিজে পাউরুটি রাখতে যাবেন না। বাইরে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে ৪ দিন পর্যন্ত পাউরুটি ভালো থাকে।

আলু
ফ্রিজে আলু রাখা বোকামি। এতে আলুতে থাকা স্টার্চ নষ্ট হয়, ফ্লেভারও আগের মতো থাকে না। কাগজের ব্যাগে বাইরে রেখে দিলে বেশ কয়েকদিন ভালো থাকে আলু।

তথ্য: টাইমস অ ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম