এই বৈশাখে মাশরুম ভুনা

লাইফস্টাইল ডেস্ক
০৭ এপ্রিল ২০১৮, ১৮:৩২আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৮:৩৪

এই বৈশাখে মাশরুম ভুনা এবারের বৈশাখটা একটু ভিন্ন রকমই হোক না! পুরনো ঐতিহ্য ধরে রাখলেন, সঙ্গে আরও রাখলেন বৈচিত্র্য। পান্তা-ইলিশের পাতটি সাজালেন মাশরুমে।

উচ্চ প্রোটিন সমৃদ্ধ এ খাবার যেমন ক্যানসার, হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিকস, রক্তচাপে কার্যকরী, খাবারের অতিরিক্ত আঁশ শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করে। ফলে বৈশাখের অতিরিক্ত গরম ও ধকলে এ খাবারও আপনাকে চাঙ্গা রাখতে পারবে। যা হতে পারে আপনার বৈশাখ উদযাপনের বাড়তি অনুসঙ্গ। জেনে নিন মাশরুম ভুনার রেসিপি।

উপকরণ- মাশরুম- হাফ কেজি, আদা পেস্ট- ১ চা চামচ, রসুন পেস্ট- এক চা চামচ, জিরা পেস্ট- আধ চামচ। পেঁয়াজ-রসুন কুঁচি আধ কাপ, হলুদ গুঁড়া- আধ চা চামচ, মরিচ গুঁড়া- সামান্য। কাঁচামরিচ- ৫/৬টি এক ফালি করে, দারচিনি-দুই টুকরো, এলাচ- তিনটি  তেল, লবণ পরিমাণ মতো।

প্রণালি:

১. প্যানে তেল গরম করে পেঁয়াজ- রসুন কুঁচি ও দারচিনি এলাচ দিতে হবে।

২. বাটা ও গুঁড়া মশলাগুলো ১/২ কাপ পানিতে মিশিয়ে তেলে দিতে হবে।

৩. কষানো মসলায় মাশরুম দিতে হবে।

৪. পানি শুকিয়ে এলে মাখা মাখা অবস্থায় কাটা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে রুটির সঙ্গেও খাওয়া যাবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম