রেসিপি: ভাজা ইলিশ ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
১২ এপ্রিল ২০১৮, ১৬:৫৬আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৬:৫৭
image

বৈশাখী আয়োজনে রাখতে পারেন মজাদার ইলিশ ভর্তা। ইলিশ মাছ ভেজে সরিষার তেলে করা এই ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন কীভাবে ভর্তা করবেন ইলিশ মাছ।  

ইলিশ ভর্তা। ছবি- আয়েশা সিদ্দিকা
উপকরণ
ইলিশ মাছ- ২৫০ গ্রাম
সরিষার তেল- ভর্তার জন্য
লবণ- স্বাদ মতো
মরিচ গুঁড়া- আধা চা চামচ
হলুদ গুঁড়া- ১ চিমটি
শুকনা মরিচ- ৫/৬টি
পেঁয়াজ- ৩টি (কুচি)
রসুন- ৪ কোয়া (কুচি)
আদা কুচি- সামান্য
প্রস্তুত প্রণালি
মাছের টুকরাগুলো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মেখে ১৫ মিনিট রেখে দিন। চুলায় প্যানে তেল গরম করে ভেজে নিন মাছের টুকরা। খুব কড়া করে ভাজার দরকার নেই। মাছ ঠাণ্ডা হলে কাঁটা বেছে নিন। মাছ ভাজার তেলে মচমচে করে মরিচ ভেজে নিন। মরিচ ভাজা হয়ে গেলে উঠিয়ে একই প্যানে পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভাজুন। ভাজা ভাজা হলে আদা কুচি দিয়ে নাড়তে হবে। সবগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে উঠিয়ে বেছে রাখা মাছ দিয়ে দিন প্যানে। হালকা ভাজা হলে উঠিয়ে নিন প্লেটে। ভেজে রাখা মরিচ আন্দাজ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নিন। এবার পেঁয়াজ, রসুন কুচির মিশ্রণ ও সরিষার তেল দিয়ে মেখে নিন পুরো মিশ্রণ। ভেজে রাখা মাছের মিশ্রণ দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মেখে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম