কার্লসন রেজিডর হোটেল গ্রুপ এখন র‍্যাডিসন হোটেল গ্রুপ

লাইফস্টাইল ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১৪:১৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৪:২৬
image

র‌্যাডিসন হসপিটালিটি ইনকর্পোরেটেড (পূর্বে কার্লসন হোটেলস ইনকর্পোরেটেড) এবং রেজিডর হোটেল গ্রুপ এবি একটি শক্তিশালী পার্টনারশিপের মাধ্যমে র‌্যাডিসন হোটেল গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠান দুটির ইউরোপ, মিডিল ইস্ট এবং আফ্রিকা জুড়ে বিভিন্ন ব্র্যান্ডের বিকাশ এবং পরিচালনা করার জন্য মাস্টার ফ্রাঞ্চাইজি চুক্তি রয়েছে। বর্তমানে বিশ্বের ১১তম বৃহৎ হোটেল গ্রুপ র‌্যাডিসন, যা আটটি হোটেল ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত। তাদের অধীনে বিশ্বব্যাপী ১৪০০ এর বেশি হোটেল রয়েছে।

র‍্যাডিসন হোটেল

রেজিডর হোটেল গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রেডরিক জে গঞ্জালেজ বলেন, ‘আজ র‌্যাডিসন হোটেল গ্রুপের জন্য একটি রোমাঞ্চকর যুগের সূচনা। আমাদের লক্ষ্য, আমরা আমাদের নতুন ব্র্যান্ড এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাহায্যে বিশ্বজুড়ে শীর্ষ তিনটি আতিথেয়তা কোম্পানীর মধ্যে একটি হব।’ কার্লসন রেজিডর হোটেল গ্রুপের নতুন এই পথচলা সম্পর্কে র‌্যাডিসন হসপিটালিটি ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ অপারেটিং অফিসার বলেন, ‘র‌্যাডিসন হোটেল গ্রুপের সৃষ্টি রেজিডর হোটেল গ্রুপের সাথে আমাদের দীর্ঘমেয়াদী পার্টনারশিপের একটি বিবর্তন। একসঙ্গে আমরা একটি নতুন ব্র্যান্ড স্থাপন ও কার্যকর করছি যাতে আমাদের অতিথিদের ও মালিকপক্ষের জন্য অভিজ্ঞতাটি আরও মানসম্পন্ন হয়।’
র‌্যাডিসন হোটেল গ্রুপ আগামী পাঁচ বছর প্ল্যাটফর্ম এবং প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে ইচ্ছুক। এছাড়াও তারা বিশ্বব্যাপী ৫০০টির বেশি হোটেলের পুনর্বিন্যাস ও পুনঃস্থাপন করার ওপর মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম