রেসিপি: কাঁচা আমের সস

লাইফস্টাইল ডেস্ক
১১ মে ২০১৮, ১৪:১০আপডেট : ১১ মে ২০১৮, ১৫:৩২
image

বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। মজাদার টক-ঝাল-মিষ্টি সস বানিয়ে ফেলতে পারেন কাঁচা আম দিয়ে। ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই সস। জেনে নিন রেসিপি।

কাঁচা আমের সস

উপকরণ
কাঁচা আম- ১ কেজি
সাদা ভিনেগার- আধা কাপ
লবণ- স্বাদ মতো
শুকনা মরিচ- কয়েকটি
রসুন- ৪ কোয়া
চিনি- স্বাদ মতো
সবুজ ফুড কালার- সামান্য (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালি
কাঁচা আমাদের খোসা ছাড়িয়ে আঁটি ফেলে দিন। ছোট টুকরা করে কাটুন। আড়াই কাপ পানি ও ভিনেগার দিন। লবণ, রসুন ও শুকনা মরিচ দিয়ে নেড়ে একটি হাঁড়িতে নিয়ে নিন উপকরণগুলো। মিডিয়াম লো আঁচে সেদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় রাখুন। আধা ঘণ্টা পর ঢাকনা তুলে দেখুন সেদ্ধ হয়েছে কিনা। একদম নরম হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন। মিহি পেস্ট তৈরি হলে প্যানে নিয়ে চুলায় দিন। স্বাদ মতো চিনি দিয়ে দিন। মিশ্রণটি ফুটে উঠলে সামান্য ফুড কালার দিন। নামিয়ে ঠাণ্ডা করে সসের বোতলে সংরক্ষণ করুন মজাদার কাঁচা আমের সস।

রেসিপি: ফারজানা হক  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম