ফ্যাশন ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

লাইফস্টাইল ডেস্ক
১২ মে ২০১৮, ১২:২০আপডেট : ১২ মে ২০১৮, ১৩:৩৫
image

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা গুলশানে উদ্বোধন করা হয়েছে দেশেরফ্যাশন ব্র্যান্ড ইয়েলোর ফ্লাগশিপ শোরুম। শুক্রবার (১১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গুলশান এভিনিউ আজাদ মসজিদের বিপরীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এ আউটলেট উদ্বোধন করেন।

ফ্যাশন ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
দশ হাজার বর্গফুটের এই ইয়েলোর ফ্লাগশিপ শোরুমে সব বয়সী ক্রেতাদের জন্য ফ্যাশনেবল পোশাক ও অ্যাক্সেসরিজ পাওয়া যাবে।

অনুষ্ঠানে বেক্সিমকোর চেয়ারম্যান এএসএফ রহমান,ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান,বেক্সিমকো টেক্সটাইলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নাভেদ হুসাইন,ইয়েলোর নির্বাহী পরিচালক শেহরিয়ার বার্নি,হেড অব রিটেইল হাদি এসএ চৌধুরী,বেক্সিমকো টেক্সটাইলস এর হেড অব মার্কেটিং শাহরিয়ার রহমান ও দেশের শীর্ষস্থানীয় সেলিব্রেটিসহ করপোরেট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইয়েলোর নির্বাহী পরিচালক শেহরিয়ার বার্নি বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো এই শোরুমে থাকছে পারসোনাল শপিং কর্নার। আন্তর্জাতিক মানে সাজানো এই শোরুমে কেনাকাটায় ক্রেতাদের জন্য হবে এক দারুণ অভিজ্ঞতা।’

২০০৪ সালে ইয়োলোর যাত্রা শুরু হয়। দেশ ও দেশের বাইরে ব্র্যান্ডটির মোট ১৯টি শোরুম রয়েছে                                                       

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম