ইফতারে মধ্যপ্রাচ্যের স্বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ২২:১৫আপডেট : ১৫ মে ২০১৮, ২২:২২

ইফতারে মধ্যপ্রাচ্যের স্বাদ পবিত্র রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের স্বাদের ইফতারের আয়োজন করছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল।  পারিবারিক, আনুষ্ঠানিক এবং অফিসিয়িাল ইফতার পার্টি আয়োজনেও ব্যবস্থার রেখেছে হোটেলটি। মঙ্গলবার বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ আয়োজনের বিভিন্ন তথ্য তুলে ধরেন  ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর। একই সঙ্গে অনুষ্ঠানে আয়োজিত অতিথিদের মধ্যে পরিবেশন করা হয় বিভিন্ন ইফতারের  আইটেম।

অনুষ্ঠানে  প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের  ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর জানান, হোটেলের প্রশস্ত স্থান এবং সুরুচিপূর্ণ খাদ্যের সমাহার সকলকে ভিন্ন রকমের স্বাদ গ্রহণের সুযোগ দেবে। রমজানে হোটেলে ক্যাফে বাজার রেস্টুরেন্টের রন্ধনশিল্পীরা মধ্যপ্রাচ্যের স্বাদের বাহারি ইফতার আইটেম নিয়ে প্রস্তুত। রমজানে মাসব্যাপী আরবীয় নানা খাবারের  অভিজ্ঞতা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে লাইভ কুকিং স্টেশন। নানা পানীয়সহ আরও অনেক মুখরোচক আয়োজন।

ইফতারের মেন্যু প্রসঙ্গে গ্রাহক সংযোগ কর্মকর্তা মুশাররাত হাসান প্রমি বলেন, মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী আরবীয়  স্বাদের  হট অ্যান্ড কোল্ড আরবীয় মেজ্জে যেমন থাকছে তেমনি প্রধান ডিশ হিসেবে থাকছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। মাংসের নানা পদ, গ্রিল ল্যাম্ব চপ, মাটন কাবাব, শিশ টাউক, ল্যাম্ব শ্যাঙ্ক এবং রসসিক্ত হামুস, মুতাব্বেল আর প্রাচ্যদেশীয় রাইস। তাছাড়া সোনারগাঁও হোটেলের ঐতিহ্যবাহী জনপ্রিয় শাহী হালিম ও জিলাপী তো থাকছেই।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম