কোন দেশে কত ঘণ্টা রোজা

লাইফস্টাইল ডেস্ক
২০ মে ২০১৮, ১৩:৩৪আপডেট : ২০ মে ২০১৮, ১৩:৪১

কোন দেশে কত ঘণ্টা রোজা এবার মে মাসে রোজা শুরু হয়েছে। তাই বাংলাদেশে রোজার সময় দীর্ঘ হয়েছে। মোট ১৫ ঘণ্টা রোজা। ফজর থেকে মাগরিব পর্যন্ত মোট ১৫ ঘণ্টা রোজা রাখতে হয়ে বাংলাদেশের মুসলমানদের। মধ্যপ্রাচ্য ও আমেরিকার অনেক দেশেই রোজা ১৫ ঘন্টা রোজা এবার। রোজার সময় যেহেতু সূর্য ওঠা ও অস্ত যাওয়ার ওপর নির্ভর করে তাই সারাবিশ্বে এই তারতম্য হয়ে থাকে। এবার সারা পৃথিবীতে ১০ ঘণ্টা থেকে শুরু করে ২২ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হচ্ছে বিভিন্ন দেশের লোকেদের। জেনে নেই কোন দেশে কত ঘণ্টা রোজা-

সারা পৃথিবীতে সর্বোচ্চ সময় রোজা রাখতে হয় গ্রিনল্যান্ডে। সেখানে ২১ ঘণ্টা রোজার সময়

নরওয়ে- ২০ ঘণ্টা। নরওয়েসহ সব স্ক্যান্ডেনেভিয়ান দেশ তথা ফিনল্যান্ড, সুইডেনের মতো দেশগুলোতে রোজা ২০-সাড়ে ১৯ ঘণ্টা।

রাশিয়া, ডেনমার্ক, জার্মানি,কানাডা, পোল্যান্ড, যুক্তরাজ্য, কাজাখস্থান, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ফ্রান্সে ১৯- ১৮ ঘণ্টা রোজা।

অন্যদিকে ইতালি, রোমানিয়া, স্পেইন, পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, তুরস্ক, জাপান, আফগানিস্তান, মরোক্কো, ইরান, পাকিস্তান, ইরা্‌ লেবানন, সিরিয়ায় রোজার সময় ১৭ থেকে ১৬ ঘণ্টার মতো।

এছাড়া মিসর, ফিলিস্তিন, কুয়েত,ভারত, হংকং, ওমান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সুদান, ইয়েমেন, ইথিওপিয়া, শ্রীলংকা, থাইল্যান্ডে রোজার সময় ১৫ থেকে ১৪ ঘণ্টা।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো তথা মালোয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলোতে ১৩ ঘণ্টা রোজার সময়।

এর চেয়ে কম সময়ও রোজা রাখে অনেক দেশের মুসলমানরা। যেমন – অ্যাঙ্গোলা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার রমজানের সময় ১২-১১ ঘণ্টার মধ্যে।

সবচেয়ে কম সময় রোজা রাখছে এবার চিলি। মাত্র ১০ ঘণ্টা। বাংলাদেশে যখন শীতকালে রোজার মাস পড়ে সেসময় বাংলাদেশেও সময় এরকম কমে যায়।

সূত্র: আল জাজিরা।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম