সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল

লাইফস্টাইল ডেস্ক
২৭ মে ২০১৮, ১৩:৫৫আপডেট : ২৭ মে ২০১৮, ১৩:৫৭
image

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছিল ইফতার মাহফিল। শুক্রবার হোটেলটির গ্র্যান্ড বলরুমে বায়তুল আমান হাউজিং সোসাইটি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। লা মেরিডিয়ান ঢাকা প্রতি বছর রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করে। এবার বায়তুল আমান হাউজিং সোসাইটি মাদ্রাসা ও এতিমখানার প্রায় ২০০ শিশু নিয়ে আয়োজনটি করা হয়। ইফতার পরবর্তী সময়ে আমন্ত্রিত অতিথিরা শিশুদের সাথে বিভিন্ন অনুপ্রেরণামূলক ধর্মীয় আলোচনার মাধ্যমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। লা মেরিডিয়ান ঢাকা কর্তৃপক্ষ এই আয়োজন করতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 
এছাড়াও এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমেদ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম