ঐতিহ্য ও পাশ্চাত্যের মিশেলে ঈদ পোশাক

লাইফস্টাইল ডেস্ক
২৯ মে ২০১৮, ১৩:১৫আপডেট : ২৯ মে ২০১৮, ১৪:২৩
image

লা রিভের ‘ঈদ ফেস্টিভ্যাল টেলস-২০১৮’ এখন সবগুলো আউটলেটে পাওয়া যাচ্ছে। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ এই আয়োজনের মূল উপজীব্য। একলেকটিক স্টাইল অনুসৃত প্রিন্টিংস, প্যাটার্নস, সিলোটিস ও স্টাইলসের মিশ্রণে নান্দনিকভাবে দেশীয় ঐতিহ্যের সঙ্গে পাশ্চাত্যের মিশেলে লা রিভ সেজেছে।

ঐতিহ্য ও পাশ্চাত্যের মিশেলে ঈদ পোশাক
লা রিভ ঈদ আয়োজনে নারীদের জন্য নতুন সংযোজন রিওয়ার্কড শার্টস, অ্যাসিমেট্রিক হেমলাইন টিউনিকস, এবং বিভিন্ন লেয়ারিং ড্রেস। বিভিন্ন প্রিন্টের সংমিশ্রণ যেমন স্ট্রাইপের সাথে ফ্লোরাল, জিওমেট্রিকের সাথে ফ্লোরাল, অ্যাবস্ট্রাক্ট বা সাইকোডেলিক ইত্যাদির সঙ্গে ফ্লোরালের মিশ্রণ ব্যবহার করা হয়েছে। পোশাক তৈরিতে ভিসকজ, কটন, সাটিন, সিল্ক ব্লেন্ডেড, লিলেন ও জর্জেটের মতো আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে।

ঐতিহ্য ও পাশ্চাত্যের মিশেলে ঈদ পোশাক
রংয়ের ক্ষেত্রে বিভিন্ন সপ্রতিভ ও উজ্জ্বল বর্ণ যেমন লাল, হলুদ, নীল, কমলা, শৈবাল, গোলাপি ইত্যাদি বেছে নেওয়া হয়েছে।
এছাড়াও লা রিভ উন্মুক্ত করেছে ইসলামিক পোশাক আয়োজন ‘অভয়া।’ মার্জিত ও শৈলীসমৃদ্ধ এই পোশাক সমাহারে নারীদের জন্য থাকছে হিজাব, অভয়া, শ্রাগ, লং কামিজ, টিউনিক, ওয়াইড লেগ প্যান্ট ইত্যাদি।
ছেলেদের জন্য ঈদ আয়োজনে রয়েছে নান্দনিক মোটিফসমৃদ্ধ পাঞ্জাবি, চেক ও স্ট্রাইপের পাশাপাশি ডিজিটাল প্রিন্টের আরামদায়ক কাপড়ের ক্যাজুয়্যাল শার্ট ও গ্রাফিক শার্ট, পোলো শার্ট, ট্রপিক্যাল প্রিন্ট হ্যানলি, ডেনিমস, ডাইড চিনোস ফর ক্যাজুয়াল ও অন্যান্য সুপার স্লিম বটমস। ছোটমণিদের জন্যও লা রিভ ঈদ আয়োজনে রয়েছে পৃথক কিডস কর্নার। নবজাতক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য আরামদায়ক পরিচ্ছদসহ চার থেকে বারো বছর বয়সীদের জন্য রয়েছে বিভিন্ন রং ও মাপের সব ধরনের পোশাক।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক