ইফতারে ঝটপট মুড়ির পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক
৩০ মে ২০১৮, ১৬:০০আপডেট : ৩০ মে ২০১৮, ১৬:০৭
image

ইফতারের আগে হঠাৎ বাসায় অতিথি এসেছে? ইফতারের আইটেমে ভিন্নতা নিয়ে আসতে ঝটপট মুড়ির পাকোড়া বানিয়ে পরিবেশন করতে পারেন। খুব সহজে তৈরি করা এই পাকোড়া ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত মচমচে থাকবে।

মুড়ির পাকোড়া

উপকরণ
মুড়ি- ২ কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ
কাঁচামরিচ কুচি- স্বাদ মতো
ধনেপাতা কুচি- ৩ টেবিল চামচ
ক্যাপসিকাম কুচি- ৩ টেবিল চামচ (লাল ও সবুজ)
হলুদ গুঁড়া- কোয়ার্টার চা চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো অথবা আধা চা চামচ
ভাজা জিরার গুঁড়া- কোয়ার্টার চা চামচ
চাট মসলা- কোয়ার্টার চা চামচ
বেসন- আধা কাপ
লবণ- স্বাদ মতো
সুজি- ২ টেবিল চামচ
তেল- ভাজার জন্য  
প্রস্তুত প্রণালি
মুড়ির সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন। সুজি না থাকলে চালের গুঁড়া অথবা কর্ন ফ্লাওয়ার দিতে পারেন। সব উপকরণ মিশিয়ে ৩ টেবিল চামচ মিশিয়ে নিন। চাইলে কম বা বেশি দিতে পারেন পানি। মিশ্রণ থেকে বল তৈরি করা গেলে বুঝতে হবে পানির পরিমাণ ঠিক আছে। মিশ্রণগুলো গোল করে নিন। চুলায় তেল গরম করে ভেজে তুলুন মচমচে মুড়ির পাকোড়া।

তথ্য ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মে 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম