সাতক্ষীরায় রোজাদারদের পছন্দের শীর্ষে মৌসুমী ফল

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
০৫ জুন ২০১৮, ১৫:১৪আপডেট : ০৫ জুন ২০১৮, ১৫:২০

সাতক্ষীরায় রোজাদারদের পছন্দের শীর্ষে মৌসুমী ফল সাতক্ষীরায় পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের ইফতারে থাকছে মৌসুমি ফলের সমারোহ। চলতি বছর রজমানে প্রচণ্ড তাপদাহে ক্লান্ত হয়ে পড়ছে রোজাদাররা। সেজন্য সরাদিন রোজা শেষে ইফতারির তালিকায় থাকছে মধু মাস জৈষ্ঠ্যের মৌসুমি ফল।

শনিবার সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা ও ইফতার মাহফিল ঘুরে দেখা গেছে,  ইফতারে আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, তালের শাঁস ও তরমুজ। শুধু ঘরে বা ইফতার মাহফিলে নয়, শহরের বিভিন্ন রেস্তোরাঁয়ও ইফতারের অন্যান্য আইটেমের সঙ্গে আম, তরমুজ থাকছে।

সাধারণত ইফতারে শরবত, জিলাপি, ছোলা, ডিমের চপ, পিয়াজু, ফিরনি সেমাই বিক্রি হয়। সঙ্গে যুক্ত হয়েছে ফল।

শহরের ইটাগাছা এলাকার আবুল ভাজার সত্ত্বাধিকার টিটু বলেন, ডিমের চপ,  ভুনা ছোলা, পিয়াজি, জিলাপির পাশাপাশি ফিরনি সেমাই বেশ বিক্রি হচ্ছে।তবে ফলের চাহিদা বেড়ে।  

সাতক্ষীরায় রোজাদারদের পছন্দের শীর্ষে মৌসুমী ফল এছাড়া শহরের ইটাগাছা হাটের মোড়, পাকাপুলের মোড়, লাবনীর মোড়সহ বিভিন্ন ফলের দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ের ফল ব্যবসায়ী মনি বলেন, এবছর রোজাদারদের বেশি পছন্দ আম, জাম, কাঠাল, লিচু, জামরুল।

সাখাওয়াত উল্লাহ নামের একজন শিক্ষক বলেন, প্রচণ্ড গরমের কারণে এবারের রোজার সারাদিন পানির তৃষ্ণা দেখা দিচ্ছে। সেজন্য আমাদের পরিবারিক ইফতারের তালিকা স্থান পাচ্ছে আমের জুস, শরবত ও মৌসুমি ফল। আমাদের এখানে দাম অনেক কম সে জন্য প্রতিদিনের ইফতারে ও সেহরিতে আম খাচ্ছি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম