ঈদ রেসিপি

ক্রিসপি টুনা কাবাব

রোকসানা রশীদ
১৭ জুন ২০১৮, ১৮:০৩আপডেট : ১৭ জুন ২০১৮, ১৮:০৯

ক্রিসপি টুনা কাবাব ঈদ কি আর একদিনে শেষ হয়? ঈদ শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার আগ পর্যন্ত ঈদ চলে। তাই প্রতিদিনই আসে মেহমান প্রতিদিনই চলে রান্না। ঈদের দ্বিতীয় দিনে তাই ঝটপট মেহমানের সামনে দিতে পারেন ক্রিসপি টুনা কাবাব। এমনি নাস্তা হিসেবেও দিতে পারেন, কিংবা পোলাউয়ের সঙ্গেও দিতে পারেন।

ঝটপট বানিয়ে ফেলা যায় এই কাবাব। যারা ঈদে মাংস বা রিচ ফুড এড়াতে চাইছেন, তবে খাওয়াটা হওয়া চাই মুখরোচক তাদের জন্য টুনা কাবাব স্বাস্থ্যকর বিকল্প।

উপকরণ:

টুনা মাছ- ১ ক্যান

পেঁয়াজ কুঁচি- আধা কাপ

কাঁচামরিচ কুচি- ২টি

কাবাব মশলা- ২ টেবিল চামচ

পাউরুটি- ৩ স্লাইস

আলু- বড় একটি

ডিম- ১টি

ব্রেডক্রাম/ টোস্টের গুড়া

লবণ

গোলমরিচ গুঁড়া

ধনে পাতা কুঁচি

পদ্ধতি:

ক্যান থেকে টুনা বের করে পানি/তেল চিপে ঝরিয়ে নিতে হবে। ডিম ও টোস্টের গুঁড়া বাদে সব উপকরণ ভালোভাবে মেখে কাবাবের শেপ দিতে হবে। এরপর ফেটা ডিমে চুবিয়ে, ব্রেডক্রামের কোট দিতে হবে। ডুবো তেলে ভেজে নিতে হবে অল্প আঁচে। 

*** ক্যানের টুনা খেতে না চাইলে বড় টুনা মাছের কাঁটা বেছে একই পদ্ধতিতে কাবাব বানাতে পারে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক