কাঁটাগলা ইলিশ

লাইফস্টাইল ডেস্ক
৩০ জুন ২০১৮, ১৯:২৬আপডেট : ৩০ জুন ২০১৮, ১৯:২৮

কাঁটাগলা ইলিশ ইলিশ মাছ খেতে সবাই ভীষণ ভালোবাসেন। শুধু ভীষণ সাবধানে কাঁটা বেছে খেতে হয় বলে অনেকেই এত স্বাদের মাছ নিয়ে বিরক্ত থাকেন। যদি ইলিশ মাছ কাঁটা ছাড়া রান্না করা যায়? ইলিশের মাছের কাঁটাগলা রান্না অনেক পুরানো একটি পদ্ধতি। এটিকে সারারাত ইলিশও বলা হয়ে থাকে। প্রায় ছয় থেকে সাত ঘণ্টা লাগে এই ইলিশ রান্না করতে। তবে প্রেসার কুকার এই দীর্ঘ সময়কে কমিয়ে একদম এক থেকে দেড় ঘণ্টায় এনেছে।

জেনে নিন ইলিশ মাছ রান্নার এই ভিন্ন পদ্ধতি।

১) ভাঁপা ইলিশ যেভাবে রান্না করা হয়, সেভাবেই ইলিশ মাছ মাখিয়ে নিতে হবে সাধারণ মশলা দিয়ে।

যেহেতু মশলা যার যার পছন্দমতো সবাই দিয়ে থাকেন। তাই এ বিষয়ে আলাদা করে কিছু লেখা হলো না।

২) এবার একটি প্রেসার কুকারে ইলিশ মাছ মাখা দিয়ে তাতে আধকাপ পানি দেবেন।

৩) প্রেসার কুকার বন্ধ করে চুলায় বসিয়ে চুলার আঁচ সর্বোচ্চ করে দিন।

৪) ১০ মিনিটের মধ্যে ৩-৪টি সিটি হবে। এরপর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে।

৫) চুলার আঁচ কমানো অবস্থায় প্রেসার কুকারে কোনও সিটি বাজবে না।

৬) এক থেকে দেড় ঘণ্টা পর প্রেসার কুকারের ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে পানি শুকিয়ে নিন।

এবার গরম গরম পরিবেশন করুন। দেখুন ইলিশ মাছের গা থেকে কীভাবে কাঁটা ভ্যানিশ হয়ে গেছে। দুয়েকটা কাঁটা যাও থাকবে সেটি এমন নরম হবে যে এমনিই খেতে পারবেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম