তেলে চুল তাজা

লাইফস্টাইল ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ১৬:৪৬আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৬:৪৮

তেলে চুল তাজা চুলের যত্নের অন্যতম আবশ্যক বস্তুটির নাম তেল। প্রবাদ আছে জলে চুন তাজা, তেলে চুল তাজা। চট করে ছোট বেলায় ফিরে গেলেই স্মৃতিতে ভাসে মা কিংবা নানী, দাদী কিংবা বড় বোনেরা আচ্ছামতো তেল দিয়ে চুল বেঁধে দিচ্ছে। এখন সেই তেল হারিয়ে যাচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার হেয়ার প্যাক জাতীয় বস্তুর ভিড়ে। হেয়ার এক্সপার্টরাও দাবি করেন চুল তাজা হয় তেলে। ঝলমলে চুলের জন্য সপ্তাহে একদিন অন্তত তেল দেওয়াই যেতে পারে। চলুন জেনে নেই কীভাবে তেল চুলের যত্ন নেব আর কী উপকারিতা পাওয়া যাবে-

১) তেল কুসুম গরম করে তালুতে ম্যাসাজ করতে খুশকি দূরের পাশাপাশি মাথার ত্বকের কোমলতা বৃদ্ধি করবে, একইসঙ্গে চুলের গোড়া শক্ত করবে।

২) চুলে উজ্জ্বলতা আনতে আমন্ড অয়েল ব্যবহার করুন। কিছুতেই চুলে উজ্জ্বলতা আনতে পারছেন না? আমন্ড অয়েল ব্যবহার করে দেখুন৷ নিয়মিত ব্যবহারে চুলেই উজ্জ্বলতা তো ফিরবেই, সঙ্গে চুল মজবুতও হবে৷

৩) চুল অকালে সাদা হয়ে যাওয়ার সমস্যা এখন হামেশাই দেখা যায়৷ এরকম সমস্যা চোখে পড়লেই ক্যাস্টর অয়েল লাগানো শুরু করে দিন৷ ক্যাস্টর অয়েল সরাসরি চুলের পিগমেন্ট নষ্ট হয়ে যাওয়া আটকে পাকা চুল দূরে রাখে৷ তা ছাড়া চুল দ্রুত লম্বা করতে চাইলেও ক্যাস্টর অয়েলে ভরসা রাখতে পারেন৷

৪) প্রতিদিন তেল লাগানোর দরকার নেই, সপ্তাহে এক বা দু’দিন লাগালেই যথেষ্ট। তবে তেল লাগিয়ে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে ফেলবেন না, ঘণ্টাখানেক তেলটা চুলে বসে যেতে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

৫) যাদের চুল পাতলা তারা নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে উপকার পাবেন৷ তবে চেষ্টা করুন ভার্জিন নারকেল তেল লাগাতে৷ ভার্জিন নারকেল তেল খুব হালকা আর একেবারেই চটচটে নয়, তাই চুলে শুষেও যায় চটপট৷ নারকেল তেল থেকে চুল পর্যাপ্ত পুষ্টি পায়, অথচ তেলতেলে দেখায় না।

/এফএএন/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম