ব্রেকআপের পর...

আনিকা আলম
১২ জুলাই ২০১৮, ১৮:০৭আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৮:০৮
image

কোনও সম্পর্ক ভেঙে যাওয়াই কাম্য নয়। প্রেমের সম্পর্র ভাঙলে যেমন শূন্যতা তৈরি হয়, তেমনি কষ্টকর হয়ে পড়ে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসাটাও। সম্পর্ক ভাঙার সময় এমন অনেক কিছু ঘটতে থাকে যা পরিস্থিতি আরও বিষিয়ে তোলে। জেনে নিন ব্রেকআপের পর কী করবেন আর কী করবেন না।

ব্রেকআপের পর...

  • সম্পর্ক ভাঙা খুবই কষ্টদায়ক । কান্নাকাটি, একে অপরকে দোষারোপের বিষয়টি চলেই আসে। কিন্তু সম্পর্ক যখন আর থাকছেই না তখন দোষারোপ, কান্নাকাটির কোনও অর্থ নেই । এতে অযথা মানসিক চাপ বাড়ে, বাড়ে এক অপরের প্রতি তিক্ততা । চেষ্টা করুন এসব না করে নিজেকে সময় দিতে।
  • সম্পর্ক ভাঙার অনেক কারণ থাকতে পারে । কখনই নিজেকে অসহায় বা ভিক্টিম মনে করবেন না। এতে নিজের প্রতি হারিয়ে ফেলবেন ভরসা ও শ্রদ্ধাবোধ।
  • একইভাবে নিজে সম্পর্ক ভেঙে থাকলেও অপরাধবোধে ভুগবেন না। মনে রাখবেন, জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার চাইতে সেটা থেকে বেরিয়ে আসাই মঙ্গল।
  • অনেকেই সম্পর্ক ভাঙা আর টিকিয়ে রাখার চেষ্টা করতে থাকেন। এতে অপমানও সহ্য করতে হয় সাবেক সঙ্গীর কাছ থেকে। ব্রেকআপ প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত করবেন না। এটি খুবই কষ্টদায়ক এবং হতাশাজনক।
  • সঙ্গী যদি কখনও আপনাকে আকার-ইঙ্গিতে যদি বোঝাতে থাকেন যে তিনি ব্রেকআপ চান, তাহলে সতর্ক হয়ে যান। নিজে সাহস করে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।
  • হতাশা থেকে বের হওয়ার জন্য নিজেকে সময় দেওয়ার বিকল্প নেই। নিজেকে সময় দিন, প্রিয় বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান। মনে রাখবেন, অনেক ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে।

তথ্য: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম