মাত্র দুই উপকরণে সোডা আইসক্রিম!

লাইফস্টাইল ডেস্ক
২১ জুলাই ২০১৮, ১৬:৪২আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৬:৪৫

মাত্র দুই উপকরণে সোডা আইসক্রিম! আইসক্রিম পছন্দ নয় এমন লোক খুঁজে পাওয়া ভার। সবাই কম বেশি আইসক্রিম পছন্দ করেন। আইসক্রিমের বর্ণিল জগত আরও সুরভিত হয় যদি ঝটপট সেটি বাসায় বানানো যায়। একদম শুধু দুটি উপকরণে সোডা আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন নিজের বাড়িতে।

এটি বানাতে লাগবে ৪ কাপ কোকাকোলা এবং এক টিন কনডেন্স মিল্ক। কোকাকোলা আর কনডেন্স মিল্ক ভালো করে ফেটিয়ে ফোমিং করে ৬ ঘণ্টা ফ্রিজে জমালেই হয়ে যাবে সোডা আইসক্রিম। এরপর ইচ্ছামতো পরিবেশন করুন আইসক্রিমটি। চাইলে এর মধ্যে ফল মেশাতে পারেন। দিতে পারেন নানা ফ্লেভার। শুকনো ফলের মধ্যে বাদাম, খেজুর, কিংবা পিনাট বারের মতো মজার জিনিসও যোগ করতে পারেন।

কোকের ফ্লেভার ছাড়া যদি অন্য ফ্লেভারের আইসক্রিম বানাতে চান সেক্ষেত্রে ফান্টা, সেভেনআপ বা অন্য যেকোনও ফ্লেভারের কার্বোনেটেড পানীয় ব্যবহার করতে পারে। সোডার পরিবর্তে ফলের জ্যুসও ব্যবহার করতে পারেন।  

তবে ঘরে আইসক্রিম বানানো বিষয়ে কয়েকটি টিপস অবশ্যই অনুসরণ করবেন-

১) সোডা আইসক্রিম না বানিয়ে অন্য স্বাদের আইসক্রিম বানালে অবশ্যই ফুল ফ্যাট দুধ ব্যবহার করবেন।

২) দুধ অবশ্যই ঘন করে নিতে হবে।

৩) ফেটানোর ওপর নির্ভর করে আইসক্রিমের ক্রিমি ও ফ্লাপিনেস। সেটি বেশ মনোযোগ দিয়ে করতে হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি