ঝটপট চিকেন রেজালা

লাইফস্টাইল ডেস্ক
২৩ জুলাই ২০১৮, ২০:৪৮আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২০:৫৪

ঝটপট চিকেন রেজালা হুটহাট মেহমান চলে আসা নিত্য দিনের ঘটনা। সামলে নিতে দ্রুত মুরগিই ভরসা। তাই ঝটপট চিকেন রেজালা করেই ফেলা যায়। জেনে নিন ঝটপট চিকেন রেজালার রেসিপি।

উপকরণ:

মুরগির মাংস ৫০০ গ্রাম (আধা কেজি), আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১/৪ অর্থাৎ সিকি কাপ, টক দই ১/৪ কাপ হলুদ গুঁড়ো আধা চা-চামচ, মরিচের গুঁড়ো ১ চা-চামচ, ভাজা জিরার গুঁড়ো আধা চা-চামচ, ধনে গুঁড়ো আধা চা-চামচ, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, তেল সিকি কাপ, ঘি ১ টেবিল চামচ, লবণ ১ থেকে দেড় চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ ৮টি, তেজ পাতা ১টি, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, দেশি পেঁয়াজ মিহি কুচি আধ কাপ, কেওড়া জল ১ টেবিল চামচ।

প্রণালি: মাংস টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তেল গরম করে দারচিনি, এলাচ ও তেজপাতার ফোড়ন দিয়ে মাঝারি আঁচে পেঁয়াজ বাদামি করে ভাজুন। এবারে মাংস ও লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। মাংস ভাজা হলে তাতে পোস্তদানা বাটা ও জিরার গুঁড়ো বাদে অন্যান্য বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। ঢাকনা দিয়ে রান্না করুন। ১০ মিনিট পর এক কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন। তেল ভেসে উঠলে কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে হালকা নেড়ে ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে ঢেকে দিন। ৩ মিন পরে নামিয়ে নিন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম