চলছে কালি ও কলমের বই মেলা

লাইফস্টাইল ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১৪:১৩আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৪:১৬

চলছে কালি ও কলমের বই মেলা ১৫ বছরে পা রেখেছে বাংলা ভাষার শীর্ষস্থানীয় সাহিত্য পত্রিকা কালি ও কলম।১৫ বছরের এ পথচলা উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গণে ২৬ থেকে শুরু হয়েছে কালি ও কলম বই মেলা।

লালমাটিয়া বেঙ্গল বইয়ে এ মেলা চলছে। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত  মেলা উন্মুক্ত সবার জন্য। মেলা চলবে৩০ জুলাই পর্যন্ত। মেলায়থাকছে কালি ও কলমের পুরনো সংখ্যা নিয়ে প্রদর্শন ও বিক্রয়ের বিশেষ আয়োজন! ছোটগল্প, কবিতা, চিত্রকলা, রবীন্দ্র-সার্ধশতজন্মবার্ষিকী, জয়নুল আবেদিন সংখ্যাসহ সকল বিশেষ সংখ্যার ওপর থাকছে ২০% ছাড়! এছাড়া ১০০ টাকায় পাওয়া যাবে ৩টি নিয়মিত সংখ্যা।

কালি ও কলমের দীর্ঘ এ পথচলায় এ পত্রিকায় প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিকদের লেখার পাশাপাশি পত্রস্থ হয়েছে নবীন ও উদীয়মান লেখকদের লেখা। সাহিত্যের সঙ্গে সঙ্গে শিল্পের বিভিন্ন শাখার লেখাও ধারণ করে চলেছে কালি ও কলম।

পাঠক ও লেখকদের একান্ত আগ্রহে কালি ও কলম পরিণত হয়েছে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় সাহিত্য সাময়িকীতে। নবীন কবি ও সাহিত্যিকদের সাহিত্য চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০০৮ সাল থেকে কালি ও কলম প্রদান করে আসছে তরুণ কবি ও লেখক পুরস্কার। বিভিন্ন উপলক্ষে কালি ও কলম প্রকাশ করেছে বিশেষ সংখ্যা, যা এ পত্রিকার মর্যাদা আরো বৃদ্ধি করেছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম