১৫ মিনিটে ছোট মাছ চচ্চড়ি

লাইফস্টাইল ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১৯:২০আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৯:২৭

১৫ মিনিটে ছোট মাছ চচ্চড়ি বর্ষার পানি নদীতে পড়েছে। জালে উঠতে শুরু করেছে পাঁচ মিশালি ছোট মাছ। এমন সময় গরম ভাতের সঙ্গে হাত মাখা ছোট মাছ চচ্চড়ির জুড়ি নেই। তবে ছোট মাছ কাটা নিয়ে অনেকের অভিযোগ। ছোট মাছ খুব দ্রুত কেটে নেওয়া সম্ভব কাঁচি দিয়ে। চেষ্টা করে দেখতে পারেন। আর পুঁটি মাছের মতো মাছের আঁশ ছাড়াতে হলে মাছের পেট কেটে ময়লা বের করে পানিতে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঝাঝড়িতে নিয়ে ঝাঁকুনি দিন অনায়াসে মাছের আঁশ উঠে আসবে। এরপর মাত্র ১৫ মিনিট লাগবে চচ্চড়ি হতে।

উপকরণ:

পাঁচ মিশালি মাছ- ১ কাপ

বেগুন – একটি

আলু- একটি

পেঁয়াজ কুঁচি-২টি

আদা-রসুন পেস্ট-১ চামচ

লেবুর রস- ১ টেবিল চামচ

কাঁচামরিচ ফালি – ৭/৮টি

জিরা গুঁড়া – আধ চা চামচ

হলুদ গুঁড়া- আধ চা চামচ

তেল- ২ টেবিল চামচ

ধনে পাতা- এক মুঠো

লবণ- স্বাদমতো

প্রণালি: ধনে পাতা ছাড়া সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে হাত মাখা পানি দিয়ে কড়াইয়ে চাপিয়ে দিন। ঢেকে দিতে হবে মাঝারি আঁচে। ১০ মিনিট পর ঢাকনা খুলে ধনেপাতা ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট কম আঁচে রান্না করুন মাছ। পোড়া পোড়া ঘ্রাণ বের হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম