রেসিপি: জামালপুরের ঐতিহ্যবাহী গরুর মাংসের ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৬:৪৫
image

ফ্রিজে রান্না করা বাসি মাংস থাকলে বানিয়ে ফেলতে পারেন মজাদার গরুর মাংসের ভর্তা। সুস্বাদু এই ভর্তাটি বিখ্যাত জামালপুর অঞ্চলে। জেনে নিন কীভাবে বানাবেন এই ভর্তা।

গরুর মাংসের ভর্তা
উপকরণ
রান্না করা গরুর মাংস- ১০ পিস
মিহি পেঁয়াজ কুচি- এক কাপের তিন ভাগের এক ভাগ
সরিষার তেল- ১ টেবিল চামচ
ভাজা জিরা গুঁড়া- আধা চা চামচ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ
মিহি আদা কুচি- ১ চা চামচ
মিহি রসুন কুচি- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
শুকনা মরিচ ভাজা- কয়েকটি
প্রস্তুত প্রণালি
রান্না করা মাংস হাত দিয়ে ঝুরঝুরা করে নিন। চর্বি ও হাড়ছাড়া হতে হবে মাংস।   
একটি বাটিতে শুকনা মরিচ লবণ দিয়ে চটকে নিন। যেহেতু মাংস আগে থেকে রান্না করা, সেহেতু খুব বেশি লবণ দেবেন না। পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিন লবণ-মরিচের মিশ্রণ। এবার আদা ও রসুন কুচি দিয়ে চটকে নিন। কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিন। ভাজা জিরার গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিন ভালো করে। সবশেষে সরিষার তেল দিয়ে মেখে নিন মিশ্রণ। হাত দিয়ে ছাড়ানো ঝুরঝুরা মাংস দিয়ে দিন মিশ্রণে। নেড়েচেড়ে বানিয়ে ফেলুন মজাদার গরুর মাংসের ভর্তা। পরিবেশন করুন ভাত অথবা খিচুড়ির সঙ্গে।  

রেসিপি ও ছবি: মুক্তি’স কুকিং ওয়ার্ল্ড

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক