রেসিপি: দুই ধরনের শুঁটকি ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
০৮ আগস্ট ২০১৮, ১৩:৩৫আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৫:১৪
image

একই সঙ্গে লইট্টা শুঁটকি ভর্তা করে ফেলতে পারেন দুইভাবে। গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল শুঁটকি ভর্তা খেতে অসাধারণ। জেনে নিন কীভাবে করবেন ভর্তা।

দুই ধরনের শুঁটকি ভর্তা

উপকরণ
লইট্টা শুঁটকি- ২০০ গ্রাম
পেঁয়াজ- ৪টি (কুচি)
রসুন- ১৫ কোয়া (মাঝখান থেকে কাটা)
শুকনা মরিচ- কয়েকটি
কাঁচামরিচ- কয়েকটি
ধনেপাতা কুচি- ১ মুঠো
হলুদ বাটা- আধা চা চামচ
মরিচ বাটা- আধা চা চামচ  
আদা বাটা- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
সরিষার তেল- ৩ টেবিল চামচ  
প্রস্তুত প্রণালি
শুঁটকি পরিষ্কার করে ভেতর থেকে লম্বা কাঁটা বের করে নিন। কাঁচি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন শুঁটকি। চুলায় প্যান গরম করে চেপে চেপে শুকনা মরিচ ভেজে নিন। কালচে হয়ে গেলে মরিচ উঠিয়ে ১ টেবিল চামচ তেল দিন। তেল গরম হয়ে গেলে রসুনের কোয়া ও কাঁচামরিচ কেটে দিয়ে দিন। সামান্য ভেজে পেঁয়াজের কুচি দিয়ে দিন। মাঝারি আঁচে ভাজুন সব উপকরণ। পেঁয়াজ লালচে হয়ে গেলে প্যান থেকে তুলে নিন। একই প্যানে আরও ২ টেবিল চামচ তেল দিয়ে গরম করুন। গরম তেলে সব মসলা দিয়ে নাড়তে থাকুন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কেটে রাখা শুঁটকি দিয়ে ৪/৫ মিনিট নাড়ুন। প্রয়োজনে আরও খানিকটা তেল দিন। শুঁটকি নরম হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ রসুনের মিশ্রণ দিয়ে দিন। কয়েক মিনিট নেড়ে ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন।
একটি প্লেটে ভেজে রাখা শুকনা মরিচ ডলে নিন লবণ দিয়ে। চুলা থেকে নামানো শুঁটকি কিছুটা ঠাণ্ডা হলে অর্ধেক পরিমাণ নিয়ে নিন প্লেটে। হাত দিয়ে ভালো করে মেখে নিন। রসুনের কোয়া আঙ্গুল দিয়ে চেপে গলিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল হাতে মাখা লইট্টা শুঁটকির ভর্তা।
বাকি শুঁটকির সঙ্গে ভাজা শুকনা মরিচ ও লবণ দিয়ে পাটায় বেটে নিন। তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের আরেকটি ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার শুঁটকি ভর্তা।

রেসিপি ও ছবি: আয়েশা’স রেসিপি  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম