শেষ মুহূর্তের কেনাকাটা

নতুন পোশাক বাসায় পোঁছে যাবে ঈদের আগেই!

নাদিয়া নাহরিন
১৯ আগস্ট ২০১৮, ১৭:৪০আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৮:০৮
image

কোরবানির ঈদে আর এমন কি সাজ-পোশাক? সারাটা দিনই তো চলে যায় শত ব্যস্ততায়। তবে যত ব্যস্ততাই থাকুক, ঈদের আমেজ বলে কথা। তাছাড়াও ঈদের দিন না হলেও তার পরদিন একটু তো পরিপাটি হতেই হয়। তবে কাজকর্ম মাথায় রেখেই হওয়া চাই পোশাকের ধরন। মার্কেটগুলোতে খুব একটা ভিড় দেখা না গেলেও অনলাইনে মোটামুটি সক্রিয় আছেন ক্রেতারা, জানালেন বিভিন্ন অনলাইন পেইজের স্বত্বাধিকারীরা। ঈদের আগের দিন পর্যন্ত পোশাক বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে বিভিন্ন অনলাইন পেইজ। 

নীলান্তী
নতুন মোটিফে ঈদ ফ্যাশন
কথা হয় নীলান্তী পেইজের স্বত্বাধিকারী প্রমা মৈত্রীর সঙ্গে। মূলত হাতের কাজ ও ব্লক নিয়েই কাজ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই হাতের কাজের বেশ চাহিদা। তার সঙ্গে বাঙ্গালিয়ানার বেশ কিছু মোটিফ, যেমন- মাটির পুতুল, গ্রাম বাংলার নারী, পুতুল নাচ, পুরনো দিনের নওয়াব কিংবা রানীদের চিত্র ব্লক এবং হাতের কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। যেন একেকটি শাড়ি এবং কামিজ একেকটি কাহিনী তুলে ধরছে। আপনার পড়নের বসনেই পাওয়া যাবে গ্রাম বাংলার সংস্কৃতি। যেমন কথকলি নৃত্য, আছে মণিপুরি নৃত্য, কিংবা বেগম মমতাজের চিত্র।  
তবে শাড়ি এবং কামিজ ছাড়াও এবার ঈদে ক্রেতাদের চাহিদা অনুযায়ী নিয়ে আসা হয়েছে খাদি কাপড়ের কাফতান এবং গাউন। হালকা স্ট্রাইপ ডিজাইনের উপর থাকছে ফুলেল মোটিফের কাজ। যা একইসঙ্গে আরামদায়ক এবং ফ্যাশনেবলও।
ব্লকের পাশাপাশি হ্যান্ড পেইন্টের চাহিদার কথা জানালেন তাসমিয়া’স ক্রাফটোপিয়া পেইজের স্বত্বাধিকারী তাসমিয়া আবদুল্লাহ। আরামদায়ক সুতি এবং লিনেনের উপর হ্যান্ড পেইন্ট করে ফুটিয়ে তোলা হচ্ছে কদম ফুল, কাঠগোলাপ কিংবা মাটির টেপা পুতুল।

তল্পিতল্পা
রয়েছে উজ্জ্বল রঙের প্রাধান্য
কিশোর বয়স থেকে শুরু করে মধ্য বয়সের নারীদের কথা চিন্তা করেই পোশাকের রঙে প্রাধান্য দেওয়া হচ্ছে। উজ্জ্বল হাতের কাজগুলো ফুটিয়ে তোলা হচ্ছে কমলা, মেটে সবুজ, নীল, হলুদ রঙে। আবার উজ্জ্বল রঙের পাশাপাশি একটু হালকা রঙের পোশাকও রাখছে তল্পিতল্পা পেইজটি। যেমন হালকা গোলাপি, হলুদ, আসমানী রঙের কামিজ থাকছে এই পেইজে। আবার একই সঙ্গে অনেকগুলো রঙের সমারোহও দেখা যাবে এই থ্রি- পিসগুলোয়।
দরদাম
ব্লক, হ্যান্ড পেইন্ট এবং হাতের সুঁই-সূচের কারুকার্যময় পোশাকের দরদাম হবে ভিন্ন। নীলান্তীর শাড়ি ও কামিজের কাপড়ের দাম পড়বে ৬০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকার  মধ্যে। খাদি কাপড়ের গাউন এবং কাফতান পাওয়া যাবে হাজার থেকে শুরু করে ২ হাজার ৫০০ এটাকার মধ্যে। তাসমিয়া’স ক্রাফটোপিয়ার কামিজের দাম শুরু হবে ১ হাজার টাকা থেকে। তল্পিতল্পার পোশাকের দাম ৬০০ থেকে ২ হাজার টাকার মধ্যেই রয়েছে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম