ঈদ রেসিপি

কোফতা বিরিয়ানি

তাসনিয়া রহমান সৃষ্টি
২৩ আগস্ট ২০১৮, ১১:১৫আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১১:১৫
image

ঈদের ছুটিতে অতিথির আনাগোনা লেগেই থাকে বাসায়। মজাদার কোফতা বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন অতিথিদের জন্য। স্বাদে ভিন্নতা নিয়ে আসবে সুস্বাদু এই বিরিয়ানি। জেনে নিন রেসিপি।

কোফতা বিরিয়ানি

উপকরণ
পোলাওয়ের চাল সেদ্ধ- ২ কাপ 

মাংসের কিমা- ৩ কাপ 

আদা বাটা- ২ টেবিল চামচ 

রসুন বাটা- ২ টেবিল চামচ 

জিরা গুঁড়া- ২ টেবিল চামচ 

ধনিয়া গুঁড়া- ২ টেবিল চামচ 

মরিচের গুঁড়া- ২ টেবিল চামচ 

টমেটো সস- ২ টেবিল চামচ 

গরম মসলা গুঁড়া- ২ টেবিল চামচ 
টক দই- ২ টেবিল চামচ 

পেঁয়াজ কিমা- ৩ টেবিল চামচ 

ধনেপাতা- ১ কাপ 

কাঁচামরিচ- ৮/১০টি 

পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ 

তেল- ১/৪ কাপ 

ঘি- ১/৪ কাপ 

নারকেলের  দুধ- ১ কাপ 

জর্দার রং- সামান্য 

কোফতা বিরিয়ানি

প্রস্তুত প্রণালি
একটি পাত্রে কিমার সঙ্গে অর্ধেক পরিমাণ বাটা ও গুঁড়া মসলা মেখে কোফতা বানিয়ে রাখতে হবে। হাঁড়িতে তেল ও ঘি গরম করে বাটা ও গুঁড়া মসলা কষিয়ে কোফতা দিয়ে কষাতে হবে। টক দই, কাঁচামরিচ, টমেটো সস ও ধনেপাতা দিয়ে রান্না করে নামিয়ে রাখতে হবে। আরেকটি হাঁড়িতে ঘিয় দিয়ে চাল, বেরেস্তা, ধনেপাতা রান্না করা কোফতা এইভাবে লেয়ারে সাজিয়ে উপরে তরল দুধ, রং ও ঘি দিয়ে ১৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে। 

ছবি: সাজ্জাদ হোসেন 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান