ঈদ রেসিপি

ভাজা ভাজা ভুঁড়ি

ফাতেমা আবেদীন
২৩ আগস্ট ২০১৮, ১৬:৪৫আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৬:৪৫
image

এই ঈদে গরুর মাংসের পাশাপাশি আরেকটি খাবার খাওয়ার জন্য মুখিয়ে থাকেন অনেকে। সেটা হচ্ছে গরুর ভুঁড়ি বা বট। ভীষণ সুস্বাদু এই খাবারটি প্রক্রিয়াজাত করতেই একটু কষ্ট হয়। এছাড়া এই ভুঁড়ি শেষ করতে সময় লাগবে বড়জোড় পাঁচ মিনিট!

ভাজা ভাজা ভুঁড়ি উপকরণ
ভুঁড়ি- ১ কেজি
লবণ- পরিমাণ মতো
তেল- ১ কাপ
পেঁয়াজ- আধ কেজি (কুচি করে রাখা)
রসুন- ১ পোয়া (এক ফালি করে কাটা)
আদা পেস্ট- ১ টেবিল চামচ
জিরা পেস্ট বা গুঁড়া- ১ টেবিল চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- ২ চা চামচ
হলুদ- ১ চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
তেজপাতা- ২টি
কাঁচামরিচ- আধ কাপ (থেঁতো করে নেওয়া)
আলু- ২টি (ভুঁড়ির মতো টুকরা করে কাটা)
শুকনা মরিচ-৭/৮টি
প্রণালি
ভুঁড়ি রান্না দুটি ধাপে করতে হয়। প্রথমেই ভুঁড়ি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ ভুঁড়িতে তেল, তেজপাতা, শুকনা মরিচ, আলু এবং পেঁয়াজ-রসুন ছাড়া সব মসলা দিয়ে মাখিয়ে কষাতে হবে। ভুঁড়ি একদম কষা-কষা হয়ে আসলে নামিয়ে রাখুন। এবার দ্বিতীয় ধাপ।
অন্য একটি কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা ও শুকনা মরিচ ছেড়ে দিন। ভাজা হয়ে ঘ্রাণ বের হলে তাতে আলু ছেড়ে দিন। আলু আধা ভাজা হলে তাতে রসুন ও পেঁয়াজ ছেড়ে দিতে হবে। এবার কষানো ভুঁড়ি ছেড়ে দিয়ে উচ্চচাপে ভাজতে হবে। ভুঁড়ি অনেকে মাখা-মাখা পছন্দ করেন। সেক্ষেত্রে একদম কম আঁচে হালকা পানি দিয়ে কষানো ভুঁড়ি ছাড়তে হবে পেঁয়াজের সঙ্গে। বেশ ভাজা ভাজা ঘ্রাণ বের হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
জেনে নিন

  • ভুঁড়ি রান্নার আগে প্রক্রিয়াজাত করা বিষয়ে কিছু তথ্য পাঠকদের জন্য। ভুঁড়ির ভেতর থেকে গোবর ফেলে দিয়ে ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে। জোরে পানি পড়ে এমন কলের নিচে দিতে হবে। এরপর চুন দিয়ে ভুঁড়ি মাখিয়ে রেখে কচলে ধুয়ে নিলেই ভুঁড়ির ভেতর থেকে সব ময়লা বের হয়ে যাবে। চুন ব্যবহারের সময় হাতে গ্লাভস পরে নিতে হবে। এরপর হলুদ দিয়ে ভুঁড়ি সেদ্ধ করে পানি ফেলে দিয়ে ছুরি বা বটি দিয়ে চেছে ভুঁড়ির গায়ের অতিরিক্ত চর্বি ও ময়লা ফেলে দিতে হবে। এর ছোট ছোট করে কেটে গরম পানিতে ধুয়ে নিন।
  • যারা আলু পছন্দ করেন না, তারা আলু দেবেন না।
  • অনেকে ভীষণ মুচমুচে ভুঁড়ি পছন্দ করেন, তারা তিন/চারদিন ধরে ভাজবেন।

ছবি: আল মামুন

আরও পড়তে পারেন: ভুঁড়ি ঝটপট পরিষ্কার ও সংরক্ষণ করবেন যেভাবে 

এফএএন/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম