রেসিপি: মজাদার হাঁড়ি কাবাব

লাইফস্টাইল ডেস্ক
২৪ আগস্ট ২০১৮, ১৫:১৫আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৫:৩১
image

মাংস ভুনা, ঝোল তো অনেক হলো। এবার মজাদার দুয়েকটি কাবাবের আইটেম বানিয়ে ফেলতে পারেন। হাঁড়ি কাবাব পরোটা কিংবা নান রুটির সঙ্গে খেতে খুবই সুস্বাদু। আবার পোলাও ও বিরিয়ানির সঙ্গেও খাওয়া যায় এই কাবাব। জেনে নিন রেসিপি।

হাঁড়ি কাবাব উপকরণ
গরু অথবা খাসির মাংস- ২৫০ গ্রাম (হাড় ও চর্বি ছাড়া)
আদা বাটা- আধা টেবিল চামচ
রসুন বাটা- আধা টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
মরিচের গুঁড়া- স্বাদ মতো
জয়ফল গুঁড়া- ১/৪ চা চামচ
জয়ত্রী গুঁড়া- আধা চা চামচ
পেঁপে বাটা- ২ টেবিল চামচ (খোসাসহ)
ঘি- ২ টেবিল চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
কালো এলাচ- ১টি
সবুজ এলাচ- ৩টি
তেজপাতা- ১টি
বড় দারুচিনি- ১ টুকরা
লবঙ্গ- ৪টি
আস্ত গোলমরিচ- আধা টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
টক দই- ২ টেবিল চামচ
ধনিয়ার গুঁড়া- দেড় চা চামচ
ভাজা জিরার গুঁড়া- দেড় টেবিল চামচ
আস্ত কাঁচামরিচ- কয়েকটি
প্রস্তুত প্রণালি
সলিড মাংস দেড় থেকে দুই ইঞ্চি লম্বা ও পাতলা করে কেটে নিন। মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি বড় বাটিতে নিয়ে নিন। আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, পেঁপে বাটা, জয়ফল গুঁড়া ও জয়ত্রী গুঁড়া দিয়ে মাংস মেখে ফ্রিজে রেখে দিন সারারাত। হাতে এত সময় না থাকলে ২ থেকে ৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। তবে সারারাত রাখলে ভালো।  
পরদিন হাঁড়িতে ঘি ও সয়াবিন তেল গরম করে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, কালো এলাচ, সবুজ এলাচ ও আস্ত গোলমরিচ ভেজে নিন। গরম মসলা থেকে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ বাদামি রং হয়ে আসতে শুরু করলে মাংস দিয়ে দিন হাঁড়িতে। টক দই, ধনিয়ার গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিন সব উপকরণ। প্রায় ৪ থেকে ৫ মিনিট জ্বাল করার পর মাংস থেকে আস্তে আস্তে পানি বের হতে শুরু করবে। এই পানিতেই মাংস সেদ্ধ হবে। চুলার জ্বাল মিডিয়াম করে ঢাকনা দিয়ে হাঁড়ি ঢেকে দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন ৫ থেকে ৬ মিনিট। ভুনা ভুনা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার হাঁড়ি কাবাব।

তথ্য ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম