ফ্যাশন মঞ্চে মা-মেয়ে

লাইফস্টাইল ডেস্ক
২৯ আগস্ট ২০১৮, ১৬:০৫আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৬:১২
image

ড্রিম গার্ল হেমা মালিনী কন্যা এশা দেওলকে নিয়ে মাতিয়েছেন ফ্যাশন মঞ্চ। ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে ডিজাইনার সংযুক্তা দত্তের নকশা করা পোশাকে র‍্যাম্পে হাঁটেন হেমা মা ও মেয়ে।

এশা দেওল ও হেমা মালিনী

সিল্কের শাড়ি পরেছিলেন হেমা মালিনী। মাল্টি রংয়ের প্রিন্টে সাজানো শাড়িটি আসামের ঐতিহ্য তুলে ধরছিল। গয়নাতেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। বিছা, বালা, টিকলি, দুল ও নেকলেসে সেজেছিলেন এই ড্রিম গার্ল। বাঙালি সাজ পূর্ণ করেছিলেন লাল টিপে।  

ফ্যাশন মঞ্চে মা-মেয়ে

এশা কোয়ার্টার হাতার গোলাপি ব্লাউজ ও রূপালি স্কার্ট পরেছিলেন। পোশাকে ছিল প্রিন্টের বর্ডার। গুজরাটি স্টাইলে ওড়না নিয়েছিলেন উপরে। ওড়না আটকে রেখেছিলেন ভারি বিছায়। মায়ের তুলনায় কম গয়নাই পরেছিলেন এই অভিনেত্রী। টিকলি ও ব্রেসলেট পরেছিলেন এশা। কপালে ছিল লাল টিপ ও চুলে গাঁজরা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম