পারফেক্ট তালের বড়া বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৩
image

তালের বড়া শক্ত হলে খেতে ভালো লাগে না। নরম তুলতুলে তালের বড়া খেতে যেমন সুস্বাদু, তেমনি বানানোও একদম সহজ। পারফেক্ট তালের বড়া বানানোর উপায় জেনে নিন। 

তালের বড়া
উপকরণ
তালের রস- ১ কাপ
চিনি- আধা কাপ
ঘরে তৈরি চালের গুঁড়া- এক কাপের কম
ময়দা- আধা কাপ
লবণ- সামান্য
নারকেল কোড়া- ১/৪ কাপ  
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
তালের রসের সঙ্গে চিনি মিশিয়ে নিন। চিনি ভালো মতো গুলে গেলে চালের গুঁড়া, ময়দা ও লবণ দিন। ময়দা দিলে নরম হবে বড়া। যদি বাসায় তৈরি চালের গুঁড়ার বদলে বাজার থেকে কেনা চালের গুঁড়া ব্যবহার করেন, তাহলে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবেন। কারণ বাজার থেকে কেনা চালের গুঁড়া বেশ শুষ্ক ধরনের হয়। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নারকেল কোড়া দিয়ে দিন। মিশ্রণটি আঠালো হয়ে গেলে ২০ থেকে ২৫ মিনিট ঢেকে রাখুন।
মাঝারি আঁচে তেল গরম করে নিন। গোল গোল বড়ার আকৃতি করে ভাজুন তালের বড়া। পরিবেশন করুন গরম গরম।  

রেসিপি ও ছবি: আয়েশা সিদ্দিকা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম