শরতের ভর্তা উৎসব

লাইফস্টাইল ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৬

শরতের ভর্তা উৎসব ভোজনরসিক বাঙালির জন্য খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কোনও উৎসব পাবণের দরকার হয় না। খাবার-দাবার হলেই সময়টাকে উৎসবে পরিণত করতে বেশ পটু আমরা। বর্ষার বিদায়ক্ষণে শরতের আগমনে প্রকৃতি রঙ ছড়াচ্ছে সৌন্দর্যের। আর শরৎ যখন ছুই ছুই, আকাশ নীলের সাথে যখন কাশ বনে মৃদু বাতাস দোলা দিচ্ছে তাদের নরম পাপড়িতে। এমন সময় কিন্তু একটা উৎসব হলে বেশ হয়।

বাঙালীর প্রিয় খাবার ভর্তা হতে পারে উৎসবের অন্যতম অনুসঙ্গ। বাংলার উৎসবে ভর্তা বেশ দাপটের সাথেই জায়গা করে নেয়। বলা যায় যে, নানা স্বাদের ও নানা পদের ভর্তা এখন বাঙালি সংস্কৃতির একটি অংশ।

পাতুরি এমন সবকিছুকে বিবেচনায় নিয়েই আগামি ২১-২২ সেপ্টেম্বর আয়োজন করতে যাচ্ছে শরতের

ভর্তা উৎসব ‘ভর্তা বিলাস’ বুফে। প্রায় ২৫টিরও বেশি ভর্তা নিয়ে এই আয়োজন। নানাবিধ ভর্তা-ব্যাঞ্জনের অন্যতম পদগুলির মধ্যে আছে বাদাম ভর্তা, তিল ভর্তা, নোনা ইলিশ ভর্তা, চিংড়ি ভর্তা, টাকি মাছের ভর্তা, চ্যাঁপা শুটকির ভর্তা, লইট্যা শুটকির ভর্তা,  মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, কালিজিরা ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা, কচু ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, লাউপাতার ভর্তা, সরষে ভর্তা, ঝুরা গরুর মাংস ভর্তা এবং গরুর কলিজা ভর্তা।

সাপ্তাহিক ছুটির এই দুই দিন লাঞ্চ এবং ডিনারে পাওয়া যাবে এর সব। এই সব গুলোর সঙ্গে আরও আছে সাদা ভাত অথবা বউখুদি (আলালা আলাদা দিনে), চাপড়ি, চিতই, মাসালা চিতই, সাজানো ডাল এবং সালাদ। এই ভর্তা বুফের দাম জন প্রতি মাত্র ৫৫০ টাকা। এবং ৭৫০ টাকায় বাড়তি হিসেবে মিলবে সঙ্গে থাকবে চিকেন ঝাল ফ্রাই এবং ভাত ভাজা। বিস্তারিত জানতে পাতুরির ওয়েব ভিজিট করুন

/এফএএম/

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম