চুল মজবুত করবে ক্যাস্টর অয়েলের ৩ হেয়ার প্যাক

লাইফস্টাইল ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩০

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যবহারের বিকল্প নেই। এটি চুলের গোড়া মজবুত করে ও চুলের বৃদ্ধি বাড়ায়। জেনে নিন তিনভাবে চুলে ক্যাস্টর অয়েল ব্যবহারের উপায়।  

ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েল, মেথি ও অ্যালোভেরা
২ চা চামচ মেথি গুঁড়ার সঙ্গে ২ চা চামচ ক্যাস্টর অয়েল ও আধা কাপ অ্যালোভেরা জেল মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শাওয়ার ক্যাপ পরে নিন। ২ ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি কেবল চুল ঝলমলে করতে সাহায্য করবে না, পাশাপাশি বাড়াবে চুলের বৃদ্ধি।
ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল ও ভিটামিন ই অয়েল
একটি বাটিতে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিন। দুটি ভিটামিন ই ক্যাপসুলের তেল ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ভালো করে ম্যাসাজ করুন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন হেয়ার প্যাকটি। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় এই তেলের মিশ্রণ। ফলে চুল বাড়ে দ্রুত।
আমন্ড অয়েল ও ক্যাস্টর অয়েল
সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সম্পূর্ণ চুলে লাগান ধীরে ধীরে। আধা ঘণ্টা অপেক্ষা করুন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। চুল হবে মজবুত ও ঝলমলে।

তথ্য: গ্লোপিঙ্ক

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম