রেসিপি: বাড়িতে তৈরি নোসিলা

লাইফস্টাইল ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২
image

নোসিলা বা নিউটেলা পাউরুটির সঙ্গে খেতে পছন্দ করে শিশুরা। বাজার থেকে না কিনে নিজেই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলতে পারেন এটি। জেনে নিন কীভাবে বানাবেন।

রেসিপি: বাড়িতে তৈরি নোসিলা
উপকরণ
হেজেল নাট/কাজু বাদাম/চিনা বাদাম- ১ কাপ
চিনি- ৩/৪ কাপ
তেল- ১/৪ কাপ
ভ্যানিলা- এসেন্স
লবণ- ১ চিমটি
কোকো পাউডার- ১/৩ কাপ
প্রস্তুত প্রণালি
চুলায় প্যান বসিয়ে মাঝারি আঁচে ভেজে নিন বাদাম। খোসাসহ ভেজে ঠাণ্ডা হলে হাত দিয়ে সামান্য চাপ দিলেই খোসা ভেঙে যাবে। ব্লেন্ডারে গুঁড়া করে নিন বাদাম। মিহি গুঁড়া হলে চিনি দিয়ে আবার ব্লেন্ড করুন। এবার তেল, ভ্যানিলা এসেন্স, লবণ ও কোকো পাউডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করুন। অতিরিক্ত শুষ্ক মনে হলে আরও খানিকটা তেল দিতে পারেন। মিশ্রণটি মুখবন্ধ বয়ামে নিয়ে রেখে দিন নরমাল ফ্রিজে। ১ মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই নোসিলা।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম