সমসাময়িক ট্রেন্ড এবং তারুণ্য নির্ভর ফ্যাশনে ক্যাটস আইয়ের ডিজাইনারদের মুন্সিয়ানায় যোগ করা হয়েছে বৈচিত্র্য। বাড়তি সংযুক্ত হয়েছে যুৎসই টেইলরিং এবং মানসম্মত বৈচিত্রপূর্ণ কাপড়। পাশাপাশি পণ্যের ডিজাইনে আধুনিকতার সঙ্গে থাকছে সাশ্রয়ী দাম। পণ্যের সার্বিক বিন্যাসেও এসেছে আধুনিকতা। এবার স্মার্ট ক্যাজুয়াল ও শার্টগুলোর দাম থাকছে ১ হাজার ৬৬৬ টাকা থেকে।
তরুণীদের জন্য স্লিভ, ফিটিংস এবং নেক লাইন ভিন্নতার লং প্যাটার্ন টপস পাওয়া যাবে ২ হাজার ৩৭১ টাকা থেকে ২ হাজার ৮৪৭ টাকার মধ্যে। পণ্যের দাম সাশ্রয়ী করার পাশাপাশি দেশজুড়ে সকল স্টোরে হাফহাতা শার্টে মিলবে ২৫ ভাগ ছাড়ের সুযোগ। স্টোরের পণ্য ঘরে বসে দেখতে এবং নতুন পণ্য কিনতে তাই ঢু মারতে পারেন ওয়েবসাইটে। অন্যদিকে পূজাজুড়ে ক্যাটস আই এর ওয়েবসাইটে সব পণ্যে মিলবে ১০ থেকে ৫০ ভাগ পর্যন্ত ছাড়ের সুবিধা।








