একটি দিন কফির জন্য

লাইফস্টাইল ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১৩:০০আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৩:১১
image

ধারাবাহিকভাবে চতুর্থ বছরের মতো ‘আন্তর্জাতিক কফি দিবস’ উদযাপন করলো লা মেরিডিয়ান ঢাকা। ৩ অক্টোবর লা মেরিডিয়ান ঢাকার সিগনেচার লাউঞ্জ ল্যাটিচুড ২৩ - এ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি উদযাপিত হয়। আন্তর্জাতিক কফি দিবস উদযাপনে এ অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারকা, ফুড ব্লগার ও ফুডিজরা উপস্থিত ছিলেন।

একটি দিন কফির জন্য
কফি বাগান থেকে প্রস্তুতকৃত অবস্থায় দোকানে যাওয়া পর্যন্ত কফির যাত্রার উদযাপনে বিশ্বজুড়ে আন্তর্জাতিক কফি দিবস উদযাপিত হয়। যেসব নারী ও পুরুষ কফির উৎপাদন থেকে প্রস্তুতের সাথে জড়িত, এ দিবসটি তাদের প্রতি সম্মান প্রদর্শনের একটি সুযোগ। এছাড়াও, এ দিবসটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে কফির ‘ফেয়ার-ট্রেড’কে উৎসাহিত করা হয়। কফি উদ্দীপনামূলক পানীয়, এটা শুধুমাত্র আমাদের সৃষ্টিশীলতাকেই উজ্জীবিত করে না পাশাপাশি, এটা চিত্তাকর্ষকও। 

একটি দিন কফির জন্য
হোটেলটিতে কফি আর্ট নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয় যার মধ্যে ছিলো ‘কালারড লাতে আর্ট টিউটোরিয়াল’- যেখানে ইতালির চিমবালি ও ইল্লি থেকে দক্ষ বারিস্তারা প্রধান শেফের তত্ত্বাবধানে বিশেষ ধরনের টপিং এর সাথে এক্লেয়ার্স তৈরি করেন। এছাড়াও অনুষ্ঠানে অতিথিদের জন্য কুকি কাপ, কফি ককটেল ও নানা উপাদেয় খাবারের বুফে পরিবেশন করা হয়। 
এ আয়োজন নিয়ে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘আমাদের অন্যান্য খাদ্য উৎসব ও সাংস্কৃতিক উদযাপনের মতো এবারও আমরা ঢাকাতে এরকম একটি আন্তর্জাতিক মানের উৎসব আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের এ উদযাপনে ঢাকার কফিপ্রেমীদের একসঙ্গে পেয়ে আমরা রোমাঞ্চিত।’
লা মেরিডিয়ান ঢাকা ইতিমধ্যেই রাজধানীবাসী বিশেষত তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। হোটেলটি নিয়মিতভাবে রাজধানীবাসীর জন্য আন্তঃসাংস্কৃতিক এ ধরনের উৎসবের আয়োজন করে আসছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম